Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিত

‘আমাকে বাঁচান’, নাক-মুখ দিয়ে ঝরছে রক্ত, শিকাগোতে ভারতীয় ছাত্রের উপর নৃশংস হামলা

শিকাগোতে একজন ভারতীয় ছাত্রের উপর প্রাণঘাতী হামলা হয়েছে। অস্ত্রধারী ছিনতাইবাজদের হাতে আক্রান্ত হয়েছেন তিনি।

‘আমাকে বাঁচান’, নাক-মুখ দিয়ে ঝরছে রক্ত, শিকাগোতে ভারতীয় ছাত্রের উপর নৃশংস হামলা

শেষ আপডেট: 7 February 2024 10:08

দ্য ওয়াল ব্যুরো: প্রাণপনে ছুটছেন এক যুবক। পিছনে ধাওয়া করছে চার জন। মারমুখী সেই আততায়ীদের ছুটে আসতে দেখে ঊর্ধ্বশ্বাসে দৌড়তে গিয়ে কখনও পড়ে যাচ্ছেন, আবার উঠে ছুটছেন যুবক। এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে। জানা গেছে, শিকাগোতে একজন ভারতীয় ছাত্রের উপর প্রাণঘাতী হামলা হয়েছে। অস্ত্রধারী ছিনতাইবাজদের হাতে আক্রান্ত হয়েছেন তিনি। সাহায্যের জন্য ভারতীয় বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের কাছে আবেদন করেছেন আক্রান্ত যুবকের স্ত্রী।

আহত ছাত্র সৈয়দ মাজাহির আলি হায়দরাবাদের বাসিন্দা। শিকাগোর একটি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর করেন তিনি। আততায়ীদের হামলায় তাঁর অবস্থা সঙ্কটজনক। তাঁর যাতে যথাযথ চিকিৎসা হয় ও নিরাপত্তা দেওয়া হয়, সে জন্য ভারত সরকারের হস্তক্ষেপের আর্জি জানিয়েছে পরিবার।

গত ৪ ফেব্রুয়ারি নিজের ফ্ল্যাটের কাছেই সশস্ত্র আততায়ীদের হামলার শিকার হন তিনি। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে আলি বলছেন, ‘প্লিজ হেল্প মি’। তাঁর নাক-মুখ ফেটে রক্ত বের হচ্ছে। তিনি বলছেন, ফ্ল্যাটে ফেরার সময় তিনি দেখেছিলেন চারজন তাঁর পিছু নিয়েছে। বাড়ির কাছাকাছি এসে তিনি ছুটতে শুরু করেন। আততায়ীরাও ছুটতে থাকে তাঁর পিছনে। তারপরই ঝাঁপিয়ে পড়ে তাঁর উপর। মারধর করে টাকাপয়সা, মোবাইল ছিনতাই করে নেয়।

আলির স্ত্রী সৈয়দা রুকুলিয়া ফতিমা জানাচ্ছেন, তাঁর তিন সন্তান রয়েছে। স্বামীর এমন অবস্থা থেকে তিনি ও তাঁর পরিবার গভীরভাবে উদ্বিগ্ন। দ্রুত তাঁর স্বামীর চিকিৎসার আবেদন জানিয়েছেন ফতিমা। বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের কাছে আর্জি জানিয়ে বলেছেন, “আমার স্বামীকে নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা করুন। তাঁর প্রাণ সংশয়ের সম্ভাবনা আছে। আমি তিন সন্তান নিয়ে স্বামীর কাছে যেতে চাই।”

এই ঘটনার পরেই শিকাগোতে ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করা হয়। শিকাগোতে ভারতীয় কনস্যুলেট বিবৃতি দিয়ে জানিয়েছে, সৈয়দ মাজাহির আলি এবং তাঁর স্ত্রী সৈয়দা রুকুলিয়া ফাতিমা রাজভির সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। সবধরনের সাহায্য করা হবে। স্থানীয় পুলিশেও অভিযোগ দায়ের হয়েছে।


```