
শেষ আপডেট: 16 July 2021 09:23
Indian Journalist Killed in Clashes in Afghanistanhttps://t.co/KE2c1iZNlw pic.twitter.com/Q1bvhgX5iR
— TOLOnews (@TOLOnews) July 16, 2021
এএফপি জানাচ্ছে, পাকিস্তানের সঙ্গে গুরুত্বপূর্ণ সীমান্ত এলাকা পুনর্দখলে অভিযান শুরু হলে স্পিন বোলডাকে তালিবান যোদ্ধাদের সঙ্গে তুমুল সংঘর্ষ হয় আফগান বাহিনীর। তার মধ্যেই খবর সংগ্রহ করতে গিয়ে প্রাণ হারালেন পুলিত্জার পুরস্কার বিজয়ী দানিশ। টেলিভিশন সাংবাদিক হিসাবে কেরিয়ার শুরু দানিশের। রোহিঙ্গা উদ্বাস্তু সমস্যার ওপর তথ্যচিত্র করে স্বীকৃতি হিসাবে ২০১৮য় প্রথম ভারতীয় হিসাবে সহকর্মী আদনান আবিদির পাশাপাশি পুলিত্জার সম্মান পান দানিশ। গত কয়েকদিন ধরে তিনি কান্দাহারের পরিস্থিতি কভার করছিলেন। আফগান বিশেষ বাহিনীর কয়েকটি অভিযানে তাদের সঙ্গে ঘটনাস্থলে গিয়েছিলেন।
গত ১৩ জুন দানিশ খবর পাঠান, তিনি স্পেশাল ফোর্সের সঙ্গে যে সামরিক যানে যাচ্ছিলেন, সেটি নিশানা করে অন্তত তিনবার আরপিজি রাউন্ড ও অন্য অস্ত্র থেকে হামলা করা হয়। তিনি ট্যুইট করেন, ভাগ্যের জোরে নিরাপদে আছি, মাথার ওপর সাঁজোয়া গাড়ির প্লেটে এসে পড়া রকেটের ছবি তুলতে পেরেছি।
The Humvee in which I was travelling with other special forces was also targeted by at least 3 RPG rounds and other weapons. I was lucky to be safe and capture the visual of one of the rockets hitting the armour plate overhead. pic.twitter.com/wipJmmtupp
— Danish Siddiqui (@dansiddiqui) July 13, 2021
মার্কিন নেতৃত্বাধীন আন্তর্জাতিক বাহিনী আফগানিস্তান ছাড়তে থাকায় তালিবান ও আফগানিস্তানের সরকারি বাহিনীর মধ্যে তীব্র সংঘর্ষ চলছে। তালিবানের দাবি, তারা একাধিক জেলা, উত্তর ও পশ্চিমের সীমান্ত এলাকাগুলি দখল করেছে। ৩৪টি প্রদেশের ২৯টিতে কয়েকশ সরকারি ভবন তালিবান ধ্বংস করে গুঁড়িয়ে দিয়েছে বলে সরকারের অভিযোগ। তালিবান অবশ্য তা খারিজ করেছে।
সিনিয়র আফগান সরকারি কর্তা নাদের নাদেরি কাবুলে জানিয়েছেন, তালিবানকে হঠিয়ে ১৯০টির বেশি জেলা ফের দখলে নিতে নিরাপত্তা বাহিনী জোরদার অভিযান চালাচ্ছে।