Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কলকাতার বাঙালি জয় ভট্টাচার্য ট্রাম্প-টিমে, মার্কিন সেনেটে পাশ মনোনয়ন

সেনেটে জয় ভট্টাচার্যের মনোনয়ন ৫৩-৪৭ ভোটে পাশ হয়ে যায়।

কলকাতার বাঙালি জয় ভট্টাচার্য ট্রাম্প-টিমে, মার্কিন সেনেটে পাশ মনোনয়ন

জয় ভট্টাচার্য। ফাইল ছবি।

শেষ আপডেট: 26 March 2025 11:51

দ্য ওয়াল ব্যুরো: জন্মসূত্রে কলকাতার বাঙালি, খ্যাতনামা মার্কিন চিকিৎসক জয় ভট্টাচার্যকে আমেরিকার ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেল্থ-এর ডিরেক্টর পদে মনোনয়নে ছাড়পত্র দিল সেনেট। জয় ভট্টাচার্য বর্তমানে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের হেল্থ ইকনমিস্ট পদে কর্মরত। আমেরিকার স্থানীয় সময় মঙ্গলবার সেনেটে জয় ভট্টাচার্যের মনোনয়ন ৫৩-৪৭ ভোটে পাশ হয়ে যায়। উল্লেখ্য, ১৯৬৮ সালে কলকাতার এক হিন্দু পরিবারে জন্ম জয়ের।

আমেরিকার নতুন প্রশাসনে কাকে কোন পদে রাখা হবে, তা নিয়ে আলোচনার শুরু থেকেই ভট্টাচার্য ছিলেন ট্রাম্পের নেকনজরে। ডোনাল্ড ট্রাম্পও (Donald Trump) নিজের মতো করে ঘুঁটি সাজাতে শুরু করলে তাঁর ঘনিষ্ঠ বৃত্তে এই বাঙালির নাম নিয়ে চর্চা তুঙ্গে ওঠে। ডাঃ জয় ভট্টাচার্য আমেরিকার প্রখ্যাত ডাক্তার আবারও অর্থনীতিবিদও। 

চিকিৎসা বিজ্ঞানে এমডি ডিগ্রি রয়েছে ৫৬ বছর বয়সি জয় ভট্টাচার্যর তিনি বর্তমানে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় এবং আমেরিকার ন্যাশনাল ব্যুরো অফ ইকনমিক রিসার্চের সঙ্গে যুক্ত। স্বাস্থ্য এবং অর্থনীতিতে তাঁর অভিজ্ঞতা আমেরিকার স্বাস্থ্য ব্যবস্থায় নতুন দিশা দেখাতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। NIH-এর পরিচালক হিসেবে ভট্টাচার্য ২৭টি ইনস্টিটিউট ও কেন্দ্রের কার্যক্রম তদারকি করবেন। এই প্রতিষ্ঠানগুলো সবই বিভিন্ন প্রাথমিক পর্যায়ের গবেষণায় কাজ করছে। এর মধ্যে রয়েছে নতুন মহামারীর জন্য ভ্যাকসিন তৈরি এবং নতুন ওষুধের জন্য নিরন্তর গবেষণা।

জয় ভট্টাচার্য স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি স্কুল অব মেডিসিনের অধ্যাপক। তা ছাড়া স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে পিএইচডি করেছেন। সেই কারণেই তিনি অর্থনীতি ও স্বাস্থ্যনীতিতে অতিরিক্ত দায়িত্ব পালন করেন মার্কিন মুলুকে। স্ট্যানফোর্ড ইনস্টিটিউট ফর ইকনমিক পলিসি রিসার্চ এবং ফ্রিম্যান স্পোগলি ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল স্টাডিজের সিনিয়র ফেলো জয় ভট্টাচার্য একই সঙ্গে স্ট্যানফোর্ডের সেন্টার ফর ডেমোগ্রাফি অ্যান্ড ইকনমিক্স অব হেলথ অ্যান্ড এজিং-এর পরিচালক। তাঁর গবেষণার মূল বিষয় ছিল- স্বাস্থ্যসেবার অর্থনীতি এবং দুর্বল জনগোষ্ঠীর স্বাস্থ্য ও কল্যাণ।


```