Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?

২৩ জন পাক নাবিককে উদ্ধার করল ভারতীয় নৌসেনা, আরব সাগরে কুপোকাৎ জলদস্যুরা

ফের জলদস্যুরা ট্রলার ছিনতাই করেছে খবর পেয়েই তড়িঘড়ি পৌঁছয় ভারতীয় নৌসেনার রণতরী ‘আইএনএস সুমেধা’।

২৩ জন পাক নাবিককে উদ্ধার করল ভারতীয় নৌসেনা, আরব সাগরে কুপোকাৎ জলদস্যুরা

শেষ আপডেট: 30 March 2024 07:55

দ্য ওয়াল ব্যুরো: সোমালি জলদস্যুদের বিরুদ্ধে অভিযানে ফের বড় সাফল্য ভারতীয় নৌসেনার। আরব সাগরে সোমালিয়ার পূর্ব উপকূলে জলদস্যুদের কবল থেকে ইরানের পতাকাবাহী মাছ ধরার নৌকা ‘আল-কাম্বার ৭৮৬’কে উদ্ধার করল ভারতীয় নৌসেনা।

নৌ সেনার তরফে জানানো হয়েছে, ওই নৌকাটিতে ছিলেন ২৩ জন পাকিস্তানি কর্মী। প্রায় ১২ ঘণ্টা অভিযানের পর তাঁদের সকলকেই নিরাপদে উদ্ধার করে আনা হয়েছে। 

নৌবাহিনী সূত্রে খবর,  বৃহস্পতিবার বিকেলে ঘটনাটি ঘটে আরব সাগরের সোকোত্রা লেট থেকে ৯০ নটিক্যাল মাইল দক্ষিণ-পশ্চিমে। ওই ভেসেলে পাকিস্তানের নাবিকরা ছিলেন। তাঁদের আটকে রেখে দেয় দস্যুরা। ফের জলদস্যুরা ট্রলার ছিনতাই করেছে খবর পেয়েই তড়িঘড়ি পৌঁছয় ভারতীয় নৌসেনার রণতরী ‘আইএনএস সুমেধা’। পৌঁছয় যুদ্ধাজাহাজ ‘আইএনএস ত্রিশূল’ও। 

শুরু হয় লড়াই। নৌবাহিনীর মেরিন কম্যান্ডোরা জলদস্যুদের বিরুদ্ধে অভিযানে নামেন। জলদস্যুদের সকলের হাতেই আগ্নেয়াস্ত্র ছিল। কিন্তু ভারতীয় কম্যান্ডোদের সঙ্গে এঁটে উঠতে পারেনি। টানা ১২ ঘণ্টার লড়াইয়ে হার মানে জলদস্যুরা। 

প্রসঙ্গত, এক সময় সোমালিয়ার জলদস্যুদের আতঙ্কে সিঁটিয়ে থাকতেন আন্তর্জাতিক সমুদ্র বাণিজ্যের কারবারিরা। মূলত জাহাজ ছিনতাই করে মুক্তিপণ আদায় করে তারা। মাঝের কয়েক বছর উপদ্রব কিছুটা কমলেও গত কয়েক মাসে ফের জলদস্যুদের তৎপরতা নজরে এসেছে। ভারত মহাসাগর অঞ্চলের একাধিক জায়গায় তাই ভারতীয় যুদ্ধজাহাজ মোতায়েন করা হয়েছে।

কিছুদিন আগেই ভারতের একটি বাণিজ্যিক জাহাজ ছিনতাই করে সোমালিয়ার জলদস্যুরা। ১৫ জন ভারতীয় নাবিককে বন্দি করা হয়েছিল। খবর পেয়েই উদ্ধার অভিযানে নামে ভারতীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজ আইএনএস চেন্নাই। সকলকেই নিরাপদে উদ্ধার করা হয়।


```