পুরস্কার জেতার খবর শোনার পর অনিল কিছুক্ষণ বিশ্বাসই করতে পারেননি। তিনি বলেন, "আমি সোফায় বসে ছিলাম, হঠাৎ শুনলাম- আমি ২৪০ কোটি টাকা জিতেছি!

২৪০ কোটি টাকা জিতলেন প্রবাসী ভারতীয়
শেষ আপডেট: 28 October 2025 16:21
দ্য ওয়াল ব্যুরো: মায়ের জন্মতারিখই বদলে দিল ছেলের ভাগ্য (Lucky number mother birthday)! রাতারাতি কোটিপতি হলেন আবু ধাবিতে থাকা ভারতীয় যুবক অনিল কুমার বোল্লা। ২৯ বছরের এই যুবক সংযুক্ত আরব আমিরশাহির ইতিহাসে প্রথম, যিনি ১০০ মিলিয়ন দিরহাম (Dh100 million jackpot), অর্থাৎ প্রায় ২৪০ কোটি টাকা লটারিতে জিতেছেন। ১৮ অক্টোবর অনুষ্ঠিত হয় এই ‘লাকি ডে ড্র’-এর ২৩তম পর্ব, সেখানেই মিলেছে এই বিশাল অঙ্কের পুরস্কার।
লটারি কর্তৃপক্ষ তাদের অফিসিয়াল এক্স (X) অ্যাকাউন্টে অনিলকুমারের পুরস্কার জয়ের মুহূর্তের ভিডিও শেয়ার করেছে। সেখানে দেখা যায়, সোনালি কনফেটি ছড়িয়ে উদযাপন চলছে, আর অনিলের হাতে তুলে দেওয়া হচ্ছে সেই বিশাল চেক (UAE jackpot winner)। পোস্টে লেখা ছিল, 'আজকের দিনটাই অনিলকুমারের জীবন পাল্টে দিল।'
From anticipation to celebration, this is the reveal that changed everything!
Anilkumar Bolla takes home AED 100 Million! A Lucky Day we’ll never forget. 🏆
For Anilkumar, Oct. 18 wasn’t just another day, it was the day that changed everything.
A life transformed, and a reminder… pic.twitter.com/uzCtR38eNE— The UAE Lottery (@theuaelottery) October 27, 2025
অনিল জানিয়েছেন, তিনি কোনও বিশেষ কৌশলে নয়, কোনওকিছু না ভেবেই টিকিট কিনেছিলেন। এনিয়ে হাসতে হাসতে তিনি বলেন, “আমি শুধু ‘ইজি পিক’ পদ্ধতি বেছে নিয়েছিলাম। তবে শেষ নম্বরটা ছিল আমার মায়ের জন্মদিন। আর সেটাই হয়ে গেল আমার লাকি নম্বর।"
পুরস্কার জেতার খবর শোনার পর অনিল কিছুক্ষণ বিশ্বাসই করতে পারেননি। তিনি বলেন, "আমি সোফায় বসে ছিলাম, হঠাৎ শুনলাম- আমি ২৪০ কোটি টাকা জিতেছি! কিন্তু তখন আমি একদম অবাক হয়ে গেছিলাম।"
এই বিপুল অর্থ কীভাবে ব্যবহার করবেন তা নিয়েও ভেবে রেখেছেন অনিল। তিনি বলেন, “আমি এই টাকা বুঝে শুনে খরচ করতে চাই। সঠিকভাবে বিনিয়োগ করব, যাতে জীবনে বড় কিছু করতে পারি।”
তবে বিলাসিতার স্বপ্নও আছে তাঁর। অনিল বলেন, "আমি একটা সুপারকার কিনতে চাই, আর পরিবারের সঙ্গে সাত তাঁরা হোটেলে গিয়ে এই জয় উদযাপন করব।" কিন্তু তাঁর সবচেয়ে বড় ইচ্ছে, পরিবারকে আবু ধাবিতে নিয়ে এসে তাঁদের সঙ্গে থাকা।
এই বিপুল অর্থের কিছু টাকা দান করতে চান অনিল। পাশাপাশি, দীর্ঘদিন ধরেও যাঁরা লটারি কেটেও পুরস্কার জিততে পারছেন না, তাঁদের উদ্দেশে যুবকের পরামর্শ, 'ধৈর্য ধরুন, একদিন না একদিন ভাগ্য আপনাকেও ছুঁয়ে যাবে।' এই জয়ে অনিল ধন্যবাদ জানিয়েছেন লটারি সংস্থাকেও। তাঁর কথায়, “এই সুযোগ আমার জীবন বদলে দিয়েছে। আমি চাই, এই লটারি আরও অনেক মানুষের মুখে হাসি ফোটাক।”