Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
প্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরা

মার্সিডিজের থেকেও দাম বেশি পশুর! পুষ্কর মেলায় ১৫ কোটিতে বিক্রি হচ্ছে ঘোড়া, মহিষের দাম ২৩ কোটি

উট, ঘোড়া, গরু, মহিষ- সব মিলিয়ে গোটা মেলাপ্রাঙ্গণ যেন এক প্রাণবন্ত গ্রামীণ উৎসবে পরিণত হয়। তবে এবারের মেলায় নজর কেড়েছে কয়েকটি এমন প্রাণী, যাদের দাম শুনে অবাক হচ্ছেন অনেকেই।

মার্সিডিজের থেকেও দাম বেশি পশুর! পুষ্কর মেলায় ১৫ কোটিতে বিক্রি হচ্ছে ঘোড়া, মহিষের দাম ২৩ কোটি

'বহুমূল্য' পশু

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 28 October 2025 15:03

দ্য ওয়াল ব্যুরো: রাজস্থানের পুষ্কর মেলা (Pushkar Fair 2025) মানেই উৎসব আর রঙের মেলবন্ধন। প্রতিবছর এই মেলায় হাজার হাজার পশু কেনাবেচা হয়। উট, ঘোড়া, গরু, মহিষ- সব মিলিয়ে গোটা মেলাপ্রাঙ্গণ যেন এক প্রাণবন্ত গ্রামীণ উৎসবে পরিণত হয়। তবে এবারের মেলায় নজর কেড়েছে কয়েকটি এমন প্রাণী, যাদের দাম শুনে অবাক হচ্ছেন অনেকেই। কেউ ১৫ কোটি টাকার ঘোড়া এনেছেন, কেউ আবার ২৩ কোটির মহিষ!

১৫ কোটির ঘোড়া ‘শাহবাজ’

চণ্ডীগড়ের গ্যারি গিলের ঘোড়া ‘শাহবাজ’ এবারের মেলার তারকা। মাত্র আড়াই বছর বয়স, কিন্তু তার দাম ১৫ কোটি টাকা (15 crore horse Pushkar)! গ্যারি জানিয়েছেন, শাহবাজ অনেক প্রতিযোগিতা জিতেছে এবং নামী বংশের ঘোড়া। তার প্রজনন ফি মাত্র ২ লক্ষ টাকা। এই ঘোড়ার জন্য ইতিমধ্যেই ৯ কোটি টাকার প্রস্তাব পেয়েছেন তিনি। মেলায় দর্শকদের ভিড় লেগেই আছে এই 'বহুমূল্য' ঘোড়াটিকে একবার দেখার জন্য।

২৩ কোটির মহিষ ‘আনমোল’

রাজস্থানের এই মহিষ ‘আনমোল'কে বলা হচ্ছে ‘রাজকীয় মহিষ’। তার দাম ২৩ কোটি টাকা (23 crore buffalo)! পশুমালিক জানিয়েছেন, এই মহিষকে রাজার মতো যত্ন করা হয় (Indian buffalo breeds)। প্রতিদিন দুধ, ঘি, ও শুকনো ফল দিয়ে বানানো বিশেষ খাবার খাওয়ানো হয় তাকে। আনমোলকে ঘিরে তৈরি হয়েছে আলাদা কৌতূহল- দেশি ও বিদেশি পর্যটকরা তাকে দেখতে ভিড় জমান।

২৫ লক্ষ টাকার ‘রানা’

উজ্জয়নের মহিষ ‘রানা’-র দাম ২৫ লক্ষ টাকা। ওজন ৬০০ কেজি, দৈর্ঘ্য ৮ ফুট, উচ্চতা ৫.৫ ফুট। প্রতিদিন তার খাবারের খরচ প্রায় দেড় হাজার টাকা! তার খাবারে থাকে বেসন, ডিম, তেল, দুধ, ঘি আর লিভার টনিক- একেবারে রাজকীয় যত্নে রাখা হয় এই মহিষকে।

১১ কোটির ঘোড়া ‘বাদল’

পুষ্কর মেলার আরেক আকর্ষণ ঘোড়া ‘বাদল’। ২৮৫টি বাচ্চার জন্ম দিয়েছে এই ঘোড়াটি। দাম ধরা হয়েছে ১১ কোটি টাকা, তবে মালিক একে বিক্রি করতে চান না। এই নিয়ে তৃতীয়বার পুষ্কর মেলায় এসেছে 'বাদল'।

পুষ্কর পশুমেলা শুরু হয়েছে ২৩ অক্টোবর, চলবে ৭ নভেম্বর পর্যন্ত। এই মেলায় হচ্ছে নানা প্রতিযোগিতা—সেরা দুধ উৎপাদক, সেরা ঘোড়ার জাত, আর সবচেয়ে সুন্দর সাজানো উটের প্রতিযোগিতা। এবছর মেলায় ৩ হাজারেরও বেশি পশু অংশ নিয়েছে। প্রাণীদের সুরক্ষার জন্য মেলায় রাখা হয়েছে পশুচিকিৎসক ও বিশেষ চেকপোস্ট, যাতে সব পশুর স্বাস্থ্যের উপর নজর রাখা যায়।


```