Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ভারতের দূতাবাস কর্মীরা বাঙ্কারে, ইজরায়েলে প্রেসারের ওষুধের খোঁজে হন্যে কেরলের দম্পতি

ভারতের দূতাবাস কর্মীরা বাঙ্কারে, ইজরায়েলে প্রেসারের ওষুধের খোঁজে হন্যে কেরলের দম্পতি

শেষ আপডেট: 10 October 2023 12:52

দ্য ওয়াল ব্যুরো: হামাসের হামলায় ইজরায়েলের বিভিন্ন শহরে আটকে পড়েছেন বহু ভারতীয়। তবে সংখ্যাটা এখনও স্পষ্ট নয়। কেন্দ্রীয় সরকারের একটি সূত্র জানিয়েছে, আটকে পড়া ভারতীয়দের বেশিরভাগই দক্ষিণের রাজ্যগুলির বাসিন্দা। তারমধ্যে কর্নাটক, কেরল ও তামিলনাড়ুর বাসিন্দা বেশি। ডাক্তার, নার্স, শিক্ষক হিসাবে ইজরায়েলে দক্ষিণ ভারতীয়দের কদর বরাবর বেশি। আবার উচ্চশিক্ষার জন্যও দক্ষিণের রাজ্যগুলির ছেলেমেয়েরা বেশি সংখ্যায় ইজরায়েলের রাজধানী তেল আভিবের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পড়তে যায়। 

তাঁদেরই একজন কেরলের তিরুবনন্তপুরমের বাসিন্দা আঙ্গাথা। এই ছাত্রী তেল আভিবের বার ইলান বিশ্ব বিদ্যালয়ে পিএইচডি করছেন। গত মাসে মেয়ের কাছে বেড়াতে গিয়েছেন বাবা বিজয়কুমার ও মা উষা দেবী। বিজয়কুমারের হাই ব্লাড প্রেশার এবং প্রস্টেটের সমস্যা আছে। স্ত্রী উষাও নানা শারীরিক সমস্যায় ভুগছেন। স্রেফ সময় কাটাতে, মেয়েকে সঙ্গ দিয়ে অবসরপ্রাপ্ত বিজয়কুমার তেল আভিব গিয়েছিলেন। এখন আনন্দ মাথায় উঠেছে। চরম উৎকণ্ঠা আর শারীরিক অসুস্থতা নিয়ে জেরবার দম্পতি।

সংবাদমাধ্যমকে বিজয়কুমার বলেছেন, মেয়েকে নিয়ে রবিবারের বিমানে দেশে ফেরার পরিকল্পনা ছিল। কিন্তু শেষ মূহূর্তে এয়ার ইন্ডিয়ার ফ্লাইট বাতিল হয়ে যায়। তাছাড়া বিমান বন্দর পৌঁছানোও বড় ঝক্কি। কখন সাইরেন বেজে ওঠে। সঙ্গে সঙ্গে ছুটতে হবে বাঙ্কারের খোঁজে। 

আঙ্গাথা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের হস্টেলে থাকতেন। বাবা-মা আসার পর এক সহপাঠীর বাড়িতে গিয়ে উঠেছেন। সোমবার বিজয়কুমার মেয়ের সহপাঠী ও স্ত্রীকে নিয়ে বেরিয়েছিলেন ওষুধের খোঁজে। দোকানপাট বেশিরভাগই বন্ধ। খোলা ওষুধের দোকানে প্রেসারের ওষুধ ইতিমধ্যেই বাড়ন্ত। মেলেনি প্রস্টেটের ওষুধও। এদিকে, রক্তচাপ বাড়ছে। তার উপর যুদ্ধের আতঙ্ক তো আছেই। 

সোমবার বিকালে ওষুধ কিনতে বেরিয়ে বড় বিপদের হাত থেকে রক্ষা পেয়েছেন তাঁরা। হঠাৎই যুদ্ধের সাইরেন বেজে ওঠে। প্রশাসনের নির্দেশ সাইরেন বাজা মাত্র বাঙ্কারে আশ্রয় নিতে হবে। কিন্তু রাস্তার ওই এলাকায় বাঙ্কার ছিল না। তাঁরা আশপাশের আবাসনের বাঙ্কারে আশ্রয় নিতে যান। দেখেন আবাসনের গেটে তালা ঝুলছে। ডাকাডাকি করেও সাড়া মেলেনি। আসলে অচেনা অজানা লোককে কেউ আশ্রয় দিতে চাইছে হামাসের ভয়ে। হামাস জঙ্গিরা তেল আভিবেও ঢুকে পড়েনি, এমন নিশ্চয়তা কেউ দিতে পারছে না। তার উপর গুজব তো আছেই। 

নিরুপায় হয়ে তিনজন ছোটেন অদূরে বিশ্ববিদ্যালের ক্যাম্পাসে। সেখানেও তালা ঝুলছে। গেট কিপাররা তালা দিয়ে বাঙ্কারে আশ্রয় নিয়েছেন। বিজয়কুমার জানিয়েছেন, অসহনীয় পরিস্থিতির মধ্যে খোলা আকাশের নিচে কাটাতে হয় বহুক্ষণ। 

এদিকে, ওষুধের অভাবে শারীরিক অবস্থা ভাল যাচ্ছে না। ওষুধের জন্য সাহায্য চেয়ে তেল আভিবের ভারতীয় দূতাবাসে যোগাযোগ করেছিলেন। সহায়তা মেলেনি। আসলে দূতাবাস কর্মীদেরও ঘন ঘন বাঙ্কারে গিয়ে আশ্রয় নিতে হচ্ছে। আকাশে সন্দেহজনক কিছু দেখলেই সাইরেন বেজে উঠছে। তাতেই আতঙ্ক গ্রাস করছে গোটা এলাকা।


```