
শেষ আপডেট: 1 January 2024 16:35
দ্য ওয়াল ব্যুরো: বছরের প্রথম দিনে জাপানে ভয়ঙ্কর ভূমিকম্প। ৭.৫ রিখটার মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল জাপান। ইতিমধ্যেই ওয়াজিমা উপকূলে ১.২ মিটার ঢেউ ওঠা শুরু হয়েছে। ফলে ভূমিকম্পের ঠিক পরেই সুনামির সতর্কতা জারি হয়েছে। তাই তড়িঘড়ি ভারতের দূতাবাস ভারতীয় নাগরিকদের জন্য জরুরি যোগাযোগ নম্বর চালু করেছে। সোশ্যাল মিডিয়ায় একটি বার্তায় ভারতীয় দূতাবাস জানিয়েছে, ভূমিকম্পের বিপর্যয়ের মধ্যে যারা রয়েছেন তাঁদের সঙ্গে যোগাযোগ করার জন্য এমারজেন্সি কন্ট্রোল রুম তৈরি করা হয়েছে।
নিম্নলিখিত জরুরি নম্বর এবং ইমেল আইডিতে ভারতীয় নাগরিকদের সঙ্গে যোগাযোগ করা যেতে পারে। ভারতীয় দূতাবাসের তরফে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ করা হচ্ছে। নাগরিকদের স্থানীয় সরকারের নির্দেশ অনুসরণ করতেও বলা হয়েছে।
জরুরি নম্বর-
৮১-৮০-৩৯৩০-১৭১৫ (ইয়াকুব টপনো)
৮১-৭০-১৪৮২-০০৪৯ (অজয় শেঠি)
৮১৮০৩২১৪৪৭৩৪ (ডি.এন. বার্নওয়াল)
৮১-৮০-৬২২৯-৫৩৮২ (এস. ভট্টাচার্য)
৮১-৮০-৩২১৪-৪৭২২ (বিবেক রাঠী)
Embassy of India in Japan issues emergency contact numbers for Indian citizens following a strong earthquake and tsunami warnings pic.twitter.com/Ge1zdp1kVP
— ANI (@ANI) January 1, 2024
জরুরি ইমেল-আইডি:
"sscons.tokyo@mea.gov.in, offfseco.tokyo@mea.gov.in
জাতীয় ভূমিকম্প কেন্দ্র বা ন্যাশানাল সেন্টার ফর সিসমোলজির তথ্য অনুযায়ী, মাটি থেকে অন্তত ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্পের উৎসস্থল। তারই আফ্টারশক বা ভূমিকম্প পরবর্তী কম্পনে কেঁপে ওঠে টোকিও-সহ একাধিক শহর। প্রাথমিকভাবে জানা গিয়েছে, তীব্র ভূমিকম্পে কেঁপে উঠেছে মধ্য জাপান। কম্পন অনুভূত হয়েছে রাজধানী টোকিও-সহ একাধিক বড় শহরে। দেশের পশ্চিম উপকূলে জারি হয়েছে সুনামি সতর্কতা। যার ফলে মারাত্মক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হয়েছে। ইতিমধ্যে জাপানের উপকূলীয় অঞ্চলের মানুষদের দ্রুত নিরাপদ স্থানে যাওয়ার পরামর্শ দিয়েছে।
চার দিন আগে জাপানের পূর্ব উপকূলে প্রশান্ত মহাসাগরের উপর অবস্থিত কুরলি দ্বীপ এবং সংলগ্ন এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছিল। তখনই জোরালো ভূমিকম্পের ফলে সংলগ্ন সমুদ্রে সুনামি আসতে পারে বলে তখনই পূর্বাভাস দেওয়া হয়েছিল। ইতিমধ্যে উপকূলবর্তী এলাকাগুলোর বাসিন্দাদের বলা হয়েছে, উঁচু বাড়িতে বা অন্য এলাকায় আশ্রয় নিতে। সমুদ্র ফুঁসে ৫ মিটার অবধি ঢেউ উঠতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
উল্লেখ্য, ২০১১ সালে জাপানে ভয়াবহ সুনামি হয়। ওই বছর মার্চে যে ভূমিকম্প হয়েছিল, রিখটার স্কেলে তার তীব্রতা ছিল ৯.০। দেখা গিয়েছিল, সমুদ্রের জলের তোড়ে খেলনার মতো ভেসে যাচ্ছে বাড়িঘর, গাড়ি। আতঙ্কে ছুটোছুটি করছেন মানুষজন। ক্ষতিগ্রস্ত হয় বহু বাড়ি, বিদ্যুৎ ব্যবস্থা, রেল পরিষেবা বিপর্যস্ত হয়।