Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নইলে এতক্ষণে অবনমনের প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল

প্রেমিকের টানে পাকিস্তান পাড়ি দিয়েছিলেন ভারতীয় বধূ, দেশে ফিরলেন দুই সন্তানের মা

ফেসবুকে আলাপ। সেখান থেকে বন্ধুত্ব। আলাপ গড়িয়েছিল মন দেওয়া নেওয়ায়। হোয়াটস অ্যাপের ভিডিও কলে মন ভরছিল না। প্রেমিকের টানে ভিসা তৈরি করে ভারত থেকে সোজা পাকিস্তান পাড়ি দিয়েছিলেন ভারতীয় বধূ অঞ্জু।

প্রেমিকের টানে পাকিস্তান পাড়ি দিয়েছিলেন ভারতীয় বধূ, দেশে ফিরলেন দুই সন্তানের মা

শেষ আপডেট: 29 November 2023 19:23

দ্য ওয়াল ব্যুরো: ফেসবুকে আলাপ। সেখান থেকে বন্ধুত্ব। আলাপ গড়িয়েছিল মন দেওয়া নেওয়ায়। হোয়াটস অ্যাপের ভিডিও কলে মন ভরছিল না। প্রেমিকের টানে ভিসা তৈরি করে ভারত থেকে সোজা পাকিস্তান পাড়ি দিয়েছিলেন ভারতীয় বধূ অঞ্জু।

প্রেমিকের সঙ্গে দেখা হওয়ার পর নিকাহ সেরে নাম পাল্টে ৩৪ বছরের অঞ্জু হয়েছিলেন ফাতিমা বিবি। তবে প্রেমিককে বিয়ের ৪ মাসের মাথায় ফের দেশে ফিরলেন তিনি। কেন ? সংবাদ সংস্থাকে অঞ্জু জানিয়েছেন, সন্তানদের জন্য মন কেমন করছে। তাই দেশে ফিরে এলেন।  

সম্প্রতি ওয়াঘা সীমান্ত দিয়ে দেশে ফিরেছেন তিনি। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর ভারতীয় বিদেশ মন্ত্রক তাঁকে দেশে ঢোকার অনুমতি দিয়েছে।

সংবাদ সংস্থা সূত্রের খবর, রাজস্থানের ভিওয়াদি জেলার বাসিন্দা অঞ্জু। অরবিন্দ নামে এক ব্যক্তির সঙ্গে তাঁর বিয়ে হয়েছিল। দম্পতির দুটি সন্তানও রয়েছে। ফেসবুকে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার বাসিন্দা নাসরুল্লাহর সঙ্গে আলাপ হয় তাঁর। সম্পর্কে প্রেমের মোড় নেয়। গত জুলাইয়ে স্বামীর অগোচরে ভিসা বানিয়ে লাহোরে চলে যান তিনি।

সংবাদসংস্থাকে অরবিন্দ জানিয়েছিলেন, “ গত জুলাই মাসে হঠাৎ বাড়ি থেকে স্ত্রী নিখোঁজ হয়ে যাওয়ায় উদ্বেগ তৈরি হয়েছিল। এরপর বিকেলের দিকে একটি ফোন আসে। ওপ্রান্তে স্ত্রীর গলা শুনতে পাই। স্ত্রী বলে, ও লাহরে আছে। দু’তিনদিনের মধ্যে ফিরে আসবে।”

সেই সময় নাসরুল্লাহও সংবাদ সংস্থাকে জানিয়েছিলেন, তাঁদের বিয়ে করার কোনও পরিকল্পনা নেই। ভিসার মেয়াদ শেষ হওয়ার আগেই অর্থাৎ ২০ অগস্টের মধ্যে ভারতে ফিরবে অঞ্জু।

ওই দাবির একদিন পরেই অবশ্য অঞ্জুকে নিকাহ করে নাসরুল্লাহ। ইসলাম ধর্ম গ্রহণের পর অঞ্জুও নিজের নাম বদলে হয়ে যান ফাতিমা। এরপর নব দম্পতির আবেদন মেনে পাকিস্তান তাঁর ভিসার মেয়াদ এক বছর বাড়িয়েছিল।

তারই মাঝে গত অক্টোবর থেকে সন্তানদের জন্য মন কেমন করতে থাকে ফাতিমা থুড়ি অঞ্জুর। ফের দেশে ফেরার জন্য উতলা হয়ে ওঠেন তিনি। অবশেষে প্রেমিক থুড়ি বর্তমান স্বামী নাসরুল্লাহর সহযোগিতায় সম্প্রতি দেশে ফিরেছেন তিনি। প্রথম স্বামী অরবিন্দ আগেই সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, তিনি বিশ্বাস করেন, একদিন ঠিক তাঁর স্ত্রী ঘরে ফিরবেন।

অবশেষে ফিরলেনও। তবে আবার প্রেমিকের জন্য মন কেমন করে উঠবে না তো ফাতিমার? সময়েই মিলবে সদুত্তর।


```