Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

দাম কমল বিদেশি মদের! মোদীর আমেরিকা সফরের মধ্যেই শুল্কে বড় ছাড়ের ঘোষণা

বিদেশি মদ এখন আরও সস্তায়!

দাম কমল বিদেশি মদের! মোদীর আমেরিকা সফরের মধ্যেই শুল্কে বড় ছাড়ের ঘোষণা

প্রতীকী ছবি।

শেষ আপডেট: 15 February 2025 08:07

দ্য ওয়াল ব্যুরো: এক ধাক্কায় বিদেশি মদের শুল্ক ৬৬.৬ শতাংশ কমিয়ে দেওয়া হল। ফলে বিদেশি মদ এখন আরও সস্তায়!

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমেরিকা সফরের মধ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমেরিকার জনপ্রিয় বারবন হুইস্কির ক্ষেত্রে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 
কেন? নেপথ্যে কোন কারণ?

সংবাদ সংস্থা সূত্রের খবর, মোদীর এবারের সফরে শুল্কের প্রসঙ্গটি মনে করিয়ে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। আমেরিকার প্রেসিডেন্ট পরিষ্কারভাবে জানিয়েছেন, ভারত আমেরিকার উপরে যে হারে শুল্ক বসায়, আমেরিকাও এবার থেকে ভারতীয় পণ্যে সেই হারেই শুল্ক বসাবে।

সূত্রের দাবি, ট্রাম্পের ওই ঘোষণার আগেই আমেরিকার জনপ্রিয় হুইস্কির ওপর ৬৬ শতাংশ ছাড়ের ঘোষণা করে কাস্টম ডিউটি বা আমদানি শুল্ক বিভাগ।

এতদিন বারবন হুইস্কির ক্ষেত্রে ভারত ১৫০ শতাংশ শুল্ক নিত। এখন তা ৬৬.৬ শতাংশ কমানো হল। ৫০ শতাংশ কৃষি সেস যোগ করা হলেও সার্বিকভাবে এই জনপ্রিয় বিদেশি হুইস্কির দাম অনেকটাই কমেছে। তবে বিদেশ থেকে আমদানি করা বাকি মদের ক্ষেত্রে আমদানি শুল্ক অপরিবর্তিতই থাকছে (১০০ শতাংশ)।

প্রসঙ্গত, কর্ন বা ভুট্টার দানা দিয়ে তৈরি আমেরিকার এই জনপ্রিয় বারবন হুইস্কির চাহিদা ভারতে বরাবরই রয়েছে। গত আর্থিক বর্ষে ২.৫মিলিয়ন ডলারের বারবন হুইস্কি আমদানি করেছিল ভারত।


```