Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের শুভেচ্ছাতেও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?

তালিবান মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ ভারতের বিদেশ সচিবের, দুবাইয়ের বৈঠকে উঠল 'চাবাহার' প্রসঙ্গও

তালিবান সরকারের বিদেশমন্ত্রী মালয়ি আমির খান মুত্তাকির সঙ্গে বৈঠকে বসেছিলেন ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্রি।

তালিবান মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ ভারতের বিদেশ সচিবের, দুবাইয়ের বৈঠকে উঠল 'চাবাহার' প্রসঙ্গও

বিক্রম মিস্রি এবং মালয়ি আমির খান মুত্তাকি

শেষ আপডেট: 9 January 2025 08:48

দ্য ওয়াল ব্যুরো: ২০২১ সালে আফগানিস্তানে ফের ক্ষমতা দখল করেছে তালিবান। আর তারপর এই প্রথমবার ভারতের কোনও প্রতিনিধির সঙ্গে বৈঠক করলেন তালিবান মন্ত্রিসভার কেউ। দুবাইয়ে সাক্ষাৎ হয়েছিল তালিবান সরকারের বিদেশমন্ত্রীর এবং ভারতের বিদেশ সচিবের। একপ্রস্ত বৈঠকও করেছেন দুজনে। 

তালিবান সরকারের বিদেশমন্ত্রী মালয়ি আমির খান মুত্তাকির সঙ্গে বৈঠকে বসেছিলেন ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্রি। সূত্র মারফৎ জানা গেছে, বিভিন্ন বিষয় নিয়ে তাঁদের মধ্যে আলোচনা হয়েছে তবে সেখানে উঠে এসেছে চাবাহার বন্দর প্রসঙ্গও। ভারতের হাতে থাকা ইরানের এই বন্দর ব্যবহার করতে আগ্রহ প্রকাশ করেছে তালিবান সরকার। যদিও ভারতের কী পদক্ষেপ হতে পারে, সেই ব্যাপারে এখনও কোনও ইঙ্গিত মেলেনি। 

আফগানিস্তানের তালিবান সরকার এখনও ভারতের থেকে স্বীকৃতি পায়নি। তবে তাঁদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখে নয়াদিল্লি। বর্তমানে আবার সীমান্ত সমস্যা নিয়ে পাকিস্তানের সঙ্গে মতবিরোধ হয়েছে তালিবান প্রশাসনের। তার মধ্যে ভারতের সঙ্গে তাঁদের মন্ত্রীর বৈঠক যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। 

দুবাইয়ে এই বৈঠকের পর ভারতীয় বিদেশমন্ত্রকের তরফে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে। তাতে বলা হয়েছে, আফগানিস্তানের মানুষের উন্নতিতে সাহায্য করতে প্রস্তুত ভারত। এদিকে তালিবানের তরফেও ধন্যবাদ জানানো হয়েছে ভারতকে, কারণ এতদিন ভারত তাদের পাশে থেকেছে। আগামী দিনে দুই রাষ্ট্রের সম্পর্কে আরও উন্নতি ঘটবে বলেই আশা করছেন তাঁরা। 

দু'পক্ষের এই বৈঠকে ক্রিকেট-সহ অন্যান্য ক্ষেত্রে দুই দেশের মধ্যে যোগাযোগ আরও বাড়িয়ে তোলা নিয়েও আলোচনা হয়েছে। তবে পাকিস্তানের সঙ্গে কাবুলের সম্পর্কে অবনতির মধ্যেই এই বৈঠক হওয়ায় তা আরও বেশি গুরুত্ব পাচ্ছে আন্তর্জাতিক মহলে।


```