Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

Imran Threat : ইমরানকে খুনের চেষ্টা হতে পারে, দাবি তাঁর দলের নেতার

দ্য ওয়াল ব্যুরো : 'প্রধানমন্ত্রী ইমরান খানকে (Imran Threat) খুনের ষড়যন্ত্র হয়েছে।' বৃহস্পতিবার পাকিস্তানের সংবাদ মাধ্যমে এমনই মন্তব্য করলেন ইমরানের (Imran Threat) তেহরিক ই ইনসাফ পার্টির প্রথম সারির নেতা ফয়জল ওয়াদা। এক টিভি চ্যানেলের অ

Imran Threat : ইমরানকে খুনের চেষ্টা হতে পারে, দাবি তাঁর দলের নেতার

শেষ আপডেট: 31 March 2022 12:58

দ্য ওয়াল ব্যুরো : 'প্রধানমন্ত্রী ইমরান খানকে (Imran Threat) খুনের ষড়যন্ত্র হয়েছে।' বৃহস্পতিবার পাকিস্তানের সংবাদ মাধ্যমে এমনই মন্তব্য করলেন ইমরানের (Imran Threat) তেহরিক ই ইনসাফ পার্টির প্রথম সারির নেতা ফয়জল ওয়াদা। এক টিভি চ্যানেলের অনুষ্ঠানে তিনি জানান, ইমরানকে বলা হয়েছে, জনসভায় তিনি যেন বুলেটপ্রুফ শিল্ড (Imran Threat) ব্যবহার করেন। কিন্তু ইমরান (Imran Threat) বলেছেন, সর্বশক্তিমান আল্লা তাঁর জন্য যে আয়ু নির্দিষ্ট করে রেখেছেন, তা শেষ হলেই তিনি পৃথিবী ছেড়ে চলে যাবেন।"

চলতি সপ্তাহের শেষেই পাকিস্তানের সংসদে সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবে ভোটাভুটি হতে পারে। তাতে ইমরান সরকারের পতন নিশ্চিত বলে পর্যবেক্ষকদের ধারণা। ফয়জল বলেন, ইমরান সাহসী। তিনি কারও সামনে মাথা নত করবেন না। ইমরানের বিদেশনীতি সম্পর্কে ফয়জল বলেন, পাকিস্তান অন্য দেশের যুদ্ধে অংশগ্রহণ করবে না। আমাদের দেশের বিমানঘাঁটি ব্যবহার করে কেউ প্রতিবেশী দেশকে আক্রমণ করতে পারবে না।

এদিন ইসলামাবাদের সিন্ধু হাউসে বিরোধীরা বৈঠকে বসেন। সেখানে তেহরিক ই ইনসাফ পার্টির ২২ জন সাংসদ উপস্থিত ছিলেন। বুধবার ইমরান বলেন, তাঁর সরকারকে ফেলার জন্য বিদেশীরা ষড়যন্ত্র করছে। বিরোধীদের বিদেশ থেকে টাকা যোগানো হচ্ছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী স্থানীয় সংবাদ মাধ্যমকে জানিয়েছিলেন, তিনি একটি চিঠি প্রকাশ্যে আনবেন। তা দেখলেই পরিষ্কার হয়ে যাবে, কীভাবে তাঁর সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে।

আরও পড়ুন : Imran Speech : সেনার হুমকির পরে বৃহস্পতিবার রাতে ভাষণ দিতে পারেন ইমরান


```