Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

১৪ ঘণ্টায় হাজারের বেশি ভূমিকম্প, থরথর করে কাঁপছে আইসল্যান্ড, উপরে উঠছে ফুটন্ত ম্যাগমা

ভয়ঙ্কর ভূমিকম্প হচ্ছে আইসল্যান্ডে। ফুঁসে উঠেছে আগ্নেয়গিরি। শুরু হয়েছে অগ্ন্যুৎপাত।

১৪ ঘণ্টায় হাজারের বেশি ভূমিকম্প, থরথর করে কাঁপছে আইসল্যান্ড, উপরে উঠছে ফুটন্ত ম্যাগমা

শেষ আপডেট: 11 November 2023 17:08

দ্য ওয়াল ব্যুরো: ভয়ঙ্কর ভূমিকম্প হচ্ছে আইসল্যান্ডে। ফুঁসে উঠেছে আগ্নেয়গিরি। শুরু হয়েছে অগ্ন্যুৎপাত।

১৪ ঘণ্টায় হাজারের বেশি ভূমিকম্প হয়েছে আইসল্যান্ডে। জানা গিয়েছে, শুক্রবার বিকেল থেকে একটানা ভূমিকম্প শুরু হয় আইসল্যান্ডে। থরথর করে কাঁপতে থাকে বরফের রাজ্য।  ভূমিকম্প রেকর্ড হয়েছে আইসল্যান্ডের রেইকজেনেস উপদ্বীপে। এরপরই সিভিল প্রোটেকশন অ্যান্ড ইমার্জেন্সি ম্যানেজমেন্টের তরফে জরুরি অবস্থা জারি করা হয়। হাজারের বেশি  ভূমিকম্প রেকর্ড হয়েছে আইসল্যান্ডের রেইকজেনেস উপদ্বীপে। এরপরই সিভিল প্রোটেকশন অ্যান্ড ইমার্জেন্সি ম্যানেজমেন্টের তরফে জরুরি অবস্থা জারি করা হয়।

প্রশাসনের তরফে জানানো হয়েছে, আরও বড় ভূমিকম্প হতে পারে। ইতিমধ্যেই ফুঁসতে শুরু করেছে আগ্নেয়গিরি। আইসল্যান্ডের আবহাওয়া দফতর সূত্রেও জানানো হয়েছে, আরও ভূমিকম্পের সম্ভাবনা রয়েছে। অগ্নুৎপাত শুরু হলে, তা টানা কয়েকদিন ধরে চলতে পারে। ইতিমধ্যেই একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে আগ্নেয়গিরির মুখে ফুটন্ত লাভা দেখা গিয়েছে।

ভূমিকম্প যেখানে হয়েছে তার আশপাশের গ্রামগুলি থেকে মানুষজনকে নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়ে যাওয়ার কাজ শুরু হয়েছে। অগ্নুৎপাত শুরু হলে কীভাবে উদ্ধারকাজ চালানো হবে, তার পরিকল্পনাও করছে প্রশাসন। জরুরি অবস্থা জারি করে দেশের মানুষকে সতর্ক করা হয়েছে। যে কোনও পরিস্থিতির জন্য তাঁদের তৈরি থাকতে বলা হয়েছে।

আইসল্যান্ডের আবহাওয়া দফতর জানিয়েছে, রেকজেন্স মালভূমির গভীরে ভূমি থেকে পাঁচ কিলোমিটার নীচে ম্যাগমা জমে রয়েছে। তা যদি উপরের দিকে উঠতে শুরু করে তাহলেই বিপদ। গত অক্টোবর থেকে আইসল্যান্ডে কমপক্ষে ২৪ হাজার বার কম্পন হয়েছে। শুক্রবারই মধ্যরাত থেকে দুপুর ২টো অবধি ৮০০টি কম্পন অনুভূত হয়। এখন তা হাজার ছাড়িয়ে গেছে।


```