Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'বজ্জাত' বউকে নিয়ে চাপে আছেন হ্যারি, ওঁকে আমেরিকা থেকে তাড়াব না, হুল ফুটিয়ে বললেন ট্রাম্প

ক্ষমতায় আসার পর ডোনাল্ড ট্রাম্প পূর্ব ঘোষণামতো দেশের অবৈধ অভিবাসীদের নিজেদের দেশে পাঠাচ্ছেন। ইতিমধ্যে ভারতেরও ১০৪ জন নাগরিককে দেশে পাঠিয়েছে আমেরিকা প্রশাসন।

'বজ্জাত' বউকে নিয়ে চাপে আছেন হ্যারি, ওঁকে আমেরিকা থেকে তাড়াব না, হুল ফুটিয়ে বললেন ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্প ও সস্ত্রীক প্রিন্স হ্যারি

শেষ আপডেট: 9 February 2025 12:40

দ্য ওয়াল ব্যুরো: দেশ থেকে অবৈধবাসী বিতারণযজ্ঞে নেমেছেন ডোনাল্ড ট্রাম্প। যদিও আপাতত তার ‘বলি’ হতে হবে না ব্রিটেনের যুবরাজ হ্যারি ও তাঁর স্ত্রী মেগান মর্কেলকে। নিউ ইয়র্ক পোস্টকে দেওয়া একটি সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তবে আশ্বাসের পাশাপাশি হুলও ফুটিয়েছেন তিনি। দেশছাড়া না করার কারণ হিসেবে জানিয়েছেন, সাসেক্সের প্রাক্তন ডিউক ব্যক্তিগত জীবনে স্ত্রীকে নিয়ে যথেষ্ট সমস্যায় রয়েছেন। তাঁকে নতুন করে ব্যতিব্যস্ত করার মানে হয় না!

ক্ষমতায় আসার পর ডোনাল্ড ট্রাম্প পূর্ব ঘোষণামতো দেশের অবৈধ অভিবাসীদের নিজেদের দেশে পাঠাচ্ছেন। ইতিমধ্যে ভারতেরও ১০৪ জন নাগরিককে দেশে পাঠিয়েছে আমেরিকা প্রশাসন। ভিসা সমস্যা যার অন্যতম কারণ। এই একই জালে ফেঁসেছেন প্রিন্স হ্যারিও। পাঁচ বছর আগে, ২০২০ সাল থেকে, আমেরিকায় সস্ত্রীক থাকতে শুরু করেন ব্রিটেনের যুবরাজ। রাজপরিবার ছেড়ে চলে আসেন ক্যালিফোর্নিয়া। সেই সময় হ্যারির ভিসার বৈধতা নিয়ে প্রশ্ন ওঠে। আবেদনপত্রে তিনি জানিয়েছিলেন তাঁর মাদক সেবনের অভ্যাস বা অভিজ্ঞতা নেই। কিন্তু পরে আত্মজীবনী প্রকাশিত হলে দেখা যায়, প্রিন্স হ্যারি সেখানে অতীতে মাদক সেবনের উল্লেখ করেছেন। এভাবে ভুল তথ্য দেওয়ার কারণে দানা বাঁধে বিতর্ক। প্রোটকল মেনে তাঁর ভিসা বাতিলের আর্জি জানানো হয়।

এই বিতর্কে আগেই মুখ খুলেছিলেন ট্রাম্প। তখন অবশ্য রোষের সুরে জাগিয়েছিলেন, তিনি ক্ষমতায় ফিরলে ব্রিটেনের রাজকুমারকে মিথ্যে কথা বলার উপযুক্ত সাজা দেবেন। আমেরিকা ছাড়তে হবে হ্যারিকে। কিন্তু বছর ঘুরতে না ঘুরতেই কুর্সিতে বসেই ইউ-টার্ন নিলেন মার্কিন প্রেসিডেন্ট। জানালেন, প্রিন্স হ্যারিকে আমেরিকা থেকে বিতারিত করার কোনও ইচ্ছে নেই তাঁর। বউকে নিয়ে বিড়ম্বনায় রয়েছেন রাজকুমার। আর তাঁর স্ত্রী সত্যি যথেষ্ট বজ্জাত!

উল্লেখ্য, হ্যারির পাশে দাঁড়িয়েও তাঁর স্ত্রীকে বিঁধবার পেছনে একটা ইতিহাস রয়েছে। সালটা ২০১৬। তখন ব্রিটেনের রাজপরিবার ঘোষিতভাবে ট্রাম্প-বিরোধী অবস্থান নিয়েছিল। এই পথ অনুসরণ করেছিলেন রাজবধূ মেগানও। নির্বাচনী প্রচারে এসে ডোনাল্ডকে একহাত নিয়ে তাঁকে ‘বিভেদকামী’, ‘নারীবিদ্বষী’ বলে সরব হয়েছিলেন তিনি। ন’বছর আগের গায়ের ঝাল আজ এভাবেই সুদে-আসলে মেটালেন ট্রাম্প!


```