Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?

ভূত-পুতুল বিক্রি হচ্ছে অনলাইনে! সিনেমা নয় বাস্তবেই অশুভ, কী কী ঘটনা ঘটে এর চারপাশে

পুতুলের নীল চোখ যদি হঠাৎ বদলে যায়? ফ্যাসফ্যাসে গলায় আওয়াজ ভেসে আসে? যে ঘরে রাখা হবে সেই ঘরের পরিবেশই বদলে যায়? পুতুল দেখলে যদি গা ছমছম করতে থাকে তাহলে কী হবে?

ভূত-পুতুল বিক্রি হচ্ছে অনলাইনে! সিনেমা নয় বাস্তবেই অশুভ, কী কী ঘটনা ঘটে এর চারপাশে

শেষ আপডেট: 8 November 2023 11:04

দ্য ওয়াল ব্যুরো: পুতুল বলতেই আদুরে মুখ চোখ ভেসে ওঠে চোখের সামনে। শৈশবের রঙিন দিনগুলোর কথা মনে পড়ে। কিন্তু পুতুলের নীল চোখ যদি হঠাৎ বদলে যায়? ফ্যাসফ্যাসে গলায় আওয়াজ ভেসে আসে? যে ঘরে রাখা হবে সেই ঘরের পরিবেশই বদলে যায়? পুতুল দেখলে যদি গা ছমছম করতে থাকে তাহলে কী হবে?

‘অ্যানাবেল’ সিনেমার কথা মনে পড়ছে তো? প্রচণ্ড অশুভ সেই পুতুল ঘরে আনতেই নানা ভূতুড়ে কাণ্ডকারখানা শুরু হয়ে যায়। একের পর এক হত্যাকাণ্ড চলতে থাকে। নারকীয় সব ঘটনা ঘটতে থাকে। পরে জানা যায় এক দানবীয় শক্তি আছে সেই পুতুলের। এই পুতুলও ঠিক তেমনই।
বিশ্বাস হচ্ছে না তো? ইকমার্স সংস্থা ই-মে খুললেই এমন ভূত-পুতুলের বিজ্ঞাপন দেখতে পাবেন। দাম ৭৫ ইউরো (ভারতীয় মুদ্রায় দাম ৭৫০০ টাকা)। যিনি বিক্রি করার জন্য বিজ্ঞাপন দিয়েছেন তিনি সাফ বলেই দিয়েছেন, এই পুতুল প্রচণ্ড অশুভ। এতটাই অভিশপ্ত যে এই পুতুল যেখানে থাকবে তার আশপাশে নানা ধরনের ভূতুরে ঘটনা ঘটতে শুরু করবে।

বিক্রেতা বলেছেন, তিনি তাঁর মেয়ের জন্য পুতুলটি নিয়ে আসেন। পুতুলটি একটি পরিত্যক্ত জায়গায় খুঁজে পেয়েছিলেন তিনি। মিষ্টি দেখতে পুতুলটি দেখে একবারও মনে হয়নি কী বিপদ আসতে চলেছে তাঁর পরিবারে। বিক্রেতার বাচ্চা মেয়েটি পুতুলটি দেখে খুব আনন্দ পায়। নিজের ঘরে নিয়ে যায়। কিছুদিন পরে পরিবারের সকলে লক্ষ্য করেন. মেয়েটির মধ্যে অদ্ভুত এক বদল হচ্ছে। তার গলার স্বর বারে বারেই বদলে যাচ্ছে। বাচ্চা মেয়েটি প্রাপ্তবয়স্ক পুরুষের কণ্ঠে কথা বলছে। তার সারা ঘরে যেন অশুভ ছায়া। নানারকম পোকামাকড়ে ভরে গেছে ঘর। রাতের বেলায় অদ্ভুত সব শব্দ ভেসে আসছে মেয়ের ঘর থেকে।

আরও কিছুদিন পর থেকে দেখা যায়, ওই ব্যক্তি যে আবাসনে ছিলেন সেটির বাসিন্দার অসুস্থ হয়ে পড়তে শুরু করেছে। গোটা বাড়িটাতে যেন মরচে ধরার মতো দাগ পড়ছে। মাঝেমধ্যেই অদ্ভুত দেখতে পোকামাকড় বাড়ির ভেতরে উড়ে বেড়াচ্ছে। নানারকম দুর্ঘটনা ঘটছে। বাসিন্দাদের মনে খারাপ চিন্তা আসছে।

পুতুলের ভেতরে ভর করে দানবীয় শক্তি, এমনটাই জানিয়েছেন ওই ব্যক্তি। তাঁর মতে, পুতুলটি অভিশপ্ত। যে পরিবারে যাবে সেই পরিবারে অভিশাপ ছড়িয়ে পড়বে। তেমনভাবেই জাদুটোনা করে পুতুলটিকে অভিশপ্ত করে তোলা হয়েছে। নিজের মেয়েকে বাঁচাতে হলে সেই অভিশাপ ভাঙতে হবে। চার্চের এক বিশপের থেকে তার উপায় জেনেই ওই ব্যক্তি পুতুলটি বিক্রি করার জন্য বিজ্ঞাপন দিয়েছেন। তাঁর দাবি, পুতুলটি অন্য কেউ কিনলে অভিশাপের এই পরম্পরা ভেঙে যাবে। দানবীয় শক্তি বেরিয়ে যাবে পুতুলটি থেকে।

কালো জাদুর জগতে এই কথা বলা পুতুলরা নাকি সাক্ষাৎ শয়তানের চর! মধ্যযুগের ভেন্ট্রিলোকুইস্টদের দাবি, তারা আত্মা বা অন্য অপশক্তির সঙ্গে যোগাযোগ করতে এই পুতুলদের মিডিয়াম হিসেবে ব্যবহার করেন। ‘ডেড সাইলেন্স’ নামের ছবিতে মেরি শ নামের সেই জাদুকরীকে মনে পড়ে? পুতুলদের নিয়েই সে খেলা দেখাত। কিন্তু পুতুলগুলি নেহাতই ‘নিষ্প্রাণ’ ছিল না। তাদের মধ্যে বাসা বেঁধেছিল বিদেহীরা! অতিপ্রাকৃত সব ঘটনা ঘটতে শুরু করেছিল পুতুলগুলোকে ঘিরে। 

এমন গল্প আসলে কেউ বিশ্বাস করবে না। অবিশ্বাসীরা উড়িয়ে দেবে। বিশ্বাসীরা চায়ের কাপে তুফান তুলবে। ইবে-তে যে পুতুল বিক্রি হচ্ছে তা সত্যিই অভিশপ্ত কিনা জানা নেই, কোনও অন্ধবিশ্বাসকে প্রশ্রয়ও দেওয়া হচ্ছে না। পণ্য বাজারজাত করার এ এক অভিনব উপায়ও বলা যেতে পারে কারণ বিক্রেতা ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন এই পুতুল আর কোনওদিন বিদেহী আত্মার মতো আচরণ করবে না কারণ পুতুলটি বিক্রি হওয়ার সঙ্গে সঙ্গে এর ভৌতিক কাণ্ডকারখানা সব বন্ধ হয়ে যাবে। ফলে ভূতুরে গল্প পুতুলটির সঙ্গে জড়িয়ে দিলেও ভূত দেখানোর গ্যারান্টি দেওয়া হল না। 


```