Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

হিজবুল্লা প্রধান নাসরাল্লার মৃত্যুর পর সংগঠনের নতুন নেতা সাফেদ্দিন

হিজবুল্লা প্রধান হওয়ার আগে তিনি গোষ্ঠীর কার্যনির্বাহী কাউন্সিলের প্রধান ছিলেন। পাশাপাশি দলের রাজনৈতিক ব্যাপারেও মতামত রাখতেন। 

হিজবুল্লা প্রধান নাসরাল্লার মৃত্যুর পর সংগঠনের নতুন নেতা সাফেদ্দিন

হাশেম সাফেদ্দিন

শেষ আপডেট: 29 September 2024 18:09

দ্য ওয়াল ব্যুরো: লেবাননে মুহুর্মুহু বোমা হামলা করে সফল হয়েছে ইজরায়েল সেনা। খতম করতে পেরেছে হিজবুল্লা প্রধান হাসান নাসারাল্লাকে। প্রশ্ন উঠছিল এরপর সেই জায়গা কে নেবেন?

রোববার জল্পনা কল্পনা ঝেড়ে হিজবুল্লা জানিয়ে দিল হাশেম সাফেদ্দিন-এর নাম। তিনিই এখন  তাদের নতুন প্রধান।

নাসারাল্লার পিঠোপিঠি সময়েই হিজবুল্লা দলে সামিল হয়েছিলেন সাফেদ্দিন। ২০১৭ সালে মার্কিন যুক্তরাষ্ট্র তাঁকে সন্ত্রাসী ঘোষণা করেছিল।

জুন মাসে এক হিজবুল্লা কমান্ডারের মৃত্যুর পর সরাসরি যুদ্ধের হুঁশিয়ারি দিয়েছিলেন সাফেদ্দিন। বেশিরভাগ সময়ই আমেরিকার বিরুদ্ধে মুখ খুলতেন। শুধু তাই নয়, হামাস-ইজরায়েল যুদ্ধেও প্যালেস্টাইনের পাশে দাঁড়িয়ে হুমকি দেন তিনি। 

হিজবুল্লা প্রধান হওয়ার আগে তিনি গোষ্ঠীর কার্যনির্বাহী কাউন্সিলের প্রধান ছিলেন। পাশাপাশি দলের রাজনৈতিক ব্যাপারেও মতামতও রাখতেন। 

বস্তুত, শুক্র রাত থেকে এখনও পর্যন্ত লেবাননের দক্ষিণ বেইরুটে টানা হামলা চলছে। উদ্দেশ্য ছিল হিজবুল্লা প্রধানকে হত্যা করা। সফলও হয়েছে ইজরায়েল সেনারা।

এরপর সেই জায়গায় এলেন সাফেদ্দিন। প্রসঙ্গত, নাসারাল্লার সঙ্গে রক্তের সম্পর্ক রয়েছে তাঁর। দেখতেও দু’জনকে অনেকটা একই রকম।


```