Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

৯০ ফুটের মূর্তিতে ৭২ ফুটের মালা! আমেরিকায় প্রাণপ্রতিষ্ঠা হল বজরংবলীর

ভগবান রাম ও মা সীতার পুনর্মিলনে ভগবান হনুমানের ভূমিকা উল্লেখযোগ্য। সেই কথা মাথায় রেখে মূর্তির নামকরণ করা হয়েছে ‘স্ট্যাচু অফ ইউনিয়ন’।

৯০ ফুটের মূর্তিতে ৭২ ফুটের মালা! আমেরিকায় প্রাণপ্রতিষ্ঠা হল বজরংবলীর

স্ট্যাচু অফ ইউনিয়ন

শেষ আপডেট: 23 August 2024 14:44

দ্য ওয়াল ব্যুরো: নাম দেওয়া হয়েছে ‘স্ট্যাচু অফ ইউনিয়ন’আমেরিকার টেক্সাস শহরে উন্মোচিত হল ৯০ ফুটের হনুমান মূর্তি। মার্কিন শহরের নবতম ল্যান্ডমার্ক বলা হচ্ছে এই মূর্তিকে। ভারতের বাইরে এটিই সবচেয়ে বড় হনুমান মূর্তি। অন্যদিকে আমেরিকার তৃতীয় উচ্চতম মূর্তিও বটে। স্ট্যাচু অফ লিবার্টি (১৫১ ফুট) এবং পেগাসাস অ্যান্ড ড্রাগনের (১১০ ফুট) পরেই স্থান পেয়েছে ‘স্ট্যাচু অফ ইউনিয়ন’ ।

সুগারল্যান্ড এলাকার শ্রী অষ্টলক্ষ্মী মন্দির চত্বরেই এই নতুন মূর্তি স্থাপন করা হয়েছে। গত ১৫-১৮ আগস্ট পর্যন্ত সেখানে প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠান চলে। মন্দির কর্তৃপক্ষ জানাচ্ছে, ভগবান রাম ও মা সীতার পুনর্মিলনে ভগবান হনুমানের ভূমিকা উল্লেখযোগ্য। সেই কথা মাথায় রেখে মূর্তির নামকরণ করা হয়েছে ‘স্ট্যাচু অফ ইউনিয়ন’। মূর্তি তৈরির পিছনে বড় ভূমিকা নিয়েছেন পদ্মভূষণপ্রাপ্ত বেদজ্ঞ পণ্ডিত চিন্না জিয়ার স্বামী উত্তর আমেরিককে আধ্যাত্মিক কেন্দ্র হিসেব গড়ে তুলতেই এই প্রয়াস

জয় শ্রীরাম’ ও ‘জয় বজরংবলী ধ্বনিতে মূর্তি উন্মোচন হয়। সেই সময় হেলিকপ্টার থেকে পুষ্পবৃষ্টি করা হয়পরানো হয় ৭২ ফুটের মালাও। হিন্দু আমেরিকান ফাউন্ডেশন একটি বিবৃতিতে বলেছে যে 'ভগবান রামের সেবার সময় হনুমান যথেষ্ট শক্তি, সাহস এবং বুদ্ধিমত্তা-সহ আরও অতুলনীয় ক্ষমতা প্রদর্শন করেন। উভয়ের মধ্যে বন্ধুত্ব অত্যন্ত গভীর। এই মূর্তি সেই প্রতিকীই বহন করে'।


```