Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

আমেরিকায় H-1B Visa আবেদন বাতিল শুরু লক্ষ্মীবারেই, ভাগ্যান্বেষীদের ভাগ্যে এবার কী?

এইচ-ওয়ান বি ভিসা হল আমেরিকায় ভাগ্যান্বেষণে যাওয়া বিদেশি দক্ষ কর্মীদের একটি প্রধান ও সহজ রাস্তা।

আমেরিকায় H-1B Visa আবেদন বাতিল শুরু লক্ষ্মীবারেই, ভাগ্যান্বেষীদের ভাগ্যে এবার কী?

প্রতীকী ছবি

শেষ আপডেট: 20 March 2025 11:16

দ্য ওয়াল ব্যুরো: আমেরিকায় চাকরি বা কাজের খোঁজে যাওয়ার জন্য এইচ-ওয়ান বি ভিসায় (H-1B visa) পরিবর্তন আসতে চলেছে বৃহস্পতিবার, ২০ মার্চ থেকে। ফরেন লেবার অ্যাকসেস গেটওয়ে (FLAG) বা ফ্ল্যাগ পুরনো সব ভিসা আবেদনপত্র বাতিল করে দিচ্ছে। একইসঙ্গে মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন পরিষেবা (USCIS) বিভাগ এই প্রক্রিয়ায় নতুন ব্যবস্থা প্রণয়ন করতে চলেছে।

উল্লেখ্য, এইচ-ওয়ান বি ভিসা হল আমেরিকায় ভাগ্যান্বেষণে যাওয়া বিদেশি দক্ষ কর্মীদের একটি প্রধান ও সহজ রাস্তা। দ্বিতীয় ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের আনা নতুন ব্যবস্থায় এই প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও কার্যকর করা হচ্ছে বলে আমেরিকার দাবি। পাঁচবছরের পুরনো সমস্ত রেকর্ড সিস্টেম থেকে ফেলে দেওয়া হচ্ছে। বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, এইচ-ওয়ান বি ভিসা সহ সমস্ত অস্থায়ী কর্মী আবেদন যেমন H-1B1, H-2A, H-2B, E-3 এবং পার্মানেন্ট লেবার সার্টিফিকেশন অ্যাপ্লিকেশন (PERM) ২০ মার্চ থেকে বাতিলের কাজ শুরু হচ্ছে। ফ্ল্যাগ সিস্টেম থেকে এগুলি পরিষ্কার করে ফেলে USCIS যতক্ষণ না নয়া সিস্টেম চালু করছে ততক্ষণ পড়ে থাকবে বিষয়টি।

নয়া এই ব্যবস্থায় কোনও ব্যক্তি একসঙ্গে অনেকগুলি কোম্পানিতে কাজের আবেদন জানাতে পারবে, যেখানে কোম্পানিগুলিরও লোক নিয়োগের জন্য মুক্ত অধিকার দেওয়া হচ্ছে। নতুন ব্যবস্থায় কোম্পানিগুলির খরচও বৃদ্ধি পাবে যার অর্থ কর্মী নিয়োগের ক্ষেত্রে তাদের আগের থেকে অনেক বেশি সজাগ থাকতে হবে। নয়া ব্যবস্থায় চাকরি আবেদন প্রক্রিয়াকেও আরও সহজতর এবং দ্রুত করার প্রক্রিয়া আনা হয়েছে। আদতে মার্কিন প্রশাসনের দাবি হচ্ছে, এই নতুন প্রক্রিয়ায় বিদেশি কর্মীদের বাছাই পর্ব আগের তুলনায় অনেক স্বচ্ছ এবং মজবুত কার্যকরী হবে।


```