Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নববর্ষের শুভেচ্ছাতেও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াই

এসসিও সামিটের আগে জঙ্গি হামলা পাকিস্তানে, পরপর গুলি করে খুন ২০ জনকে

বালুচিস্তানের দুকি জেলায় ঘটনাটি ঘটে। বৃহস্পতিবার গভীর রাতে ওই বন্দুকবাজ কয়লা খনিতে ঢোকে। তারপর একত্র করে অতর্কিতে গুলি চালায়।

এসসিও সামিটের আগে জঙ্গি হামলা পাকিস্তানে, পরপর গুলি করে খুন ২০ জনকে

শেষ আপডেট: 11 October 2024 10:41

দ্য ওয়াল ব্যুরো: পাকিস্তানে বন্দুকবাজের হামলা। নিহত ২০জন খনি শ্রমিক, জখম প্রায় সাত। এস সি ও সামিটের আগে পাকিস্তানে এমন ঘটনা ঘটায় প্রশ্নের মুখে নিরাপত্তা। ২০ জনের এমন মৃত্যুতে হইচই পড়েছে সর্বত্র। 

পুলিশ সূত্রে জানা গেছে, বালুচিস্তানের দুকি জেলায় ঘটনাটি ঘটে। বৃহস্পতিবার গভীর রাতে ওই বন্দুকবাজ কয়লা খনিতে ঢোকে। শ্রমিকদের থাকার জায়গায় গিয়ে তাদের সঙ্গে কথা বলে। তারপর একত্র করে অতর্কিতে গুলি চালায়। মৃত্যু হয় ২০ জনের। সাত জন গুরুতর জখম। 

এদের মধ্যে অধিকাংশই বালুচিস্তানের, পাস্তুন ভাষী।  পুলিশ জানিয়েছে, মৃত ও আহত মিলিয়ে আফগানিস্তানের সাত জন রয়েছেন। 

উল্লেখ্য, সাংঘাই করপোরেশন অর্গানাইজেশন সামিটের দিন কয়েক আগে এই ঘটনায় প্রশ্নের মুখে দেশের আইনশৃঙ্খলা। এই সামিটে ভারতের হয়ে যোগ দেওয়ার কথা রয়েছে বিদেশমন্ত্রী এস জয়শংকরেরও। 


```