Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

৮০ লাখ স্পুতনিক ৫ ডোজ চেয়ে পেয়েছে মাত্র দেড় লাখ! পয়সা ফেরত দিন, পুতিনকে গুয়াতেমালা

দ্য ওয়াল ব্যুরো: লাতিন আমেরিকার দেশ গুয়াতেমালার নিশানায় রাশিয়া। চুক্তিমতো স্পুতনিক ৫ কোভিড ১৯ ভ্যাকসিন সরবরাহ না করায় রাশিয়ার কাছে পয়সা ফেরত চাইল গুয়াতেমালা। সেদেশের স্বাস্থ্যমন্ত্রী অ্যামেলিয়া ফ্লোরেস রাশিয়ার কাছে ইতিমধ্যেই ভ্যাকসিন বা

৮০ লাখ স্পুতনিক ৫ ডোজ চেয়ে পেয়েছে মাত্র দেড় লাখ! পয়সা ফেরত দিন, পুতিনকে গুয়াতেমালা

শেষ আপডেট: 30 June 2021 12:22

দ্য ওয়াল ব্যুরো: লাতিন আমেরিকার দেশ গুয়াতেমালার নিশানায় রাশিয়া। চুক্তিমতো স্পুতনিক ৫ কোভিড ১৯ ভ্যাকসিন সরবরাহ না করায় রাশিয়ার কাছে পয়সা ফেরত চাইল গুয়াতেমালা। সেদেশের স্বাস্থ্যমন্ত্রী অ্যামেলিয়া ফ্লোরেস রাশিয়ার কাছে ইতিমধ্যেই ভ্যাকসিন বাবদ দেওয়া অর্থ ফেরত চাওয়া হয়েছে বলে জানিয়েছেন। গুয়াতেমালার প্রেসিডেন্ট অ্যালেজান্দ্রো গিয়ামাট্টেইয়ের সরকার ৮০ লাখ স্পুতনিক ৫ ভ্যাকসিন ডোজ সরবরাহের জন্য এপ্রিলের গোড়ায় ৮০ মিলিয়ন মার্কিন ডলার দেয় রাশিয়াকে।  এপর্যন্ত রাশিয়া পাঠিয়েছে মাত্র দেড় লাখ ডোজ। ওদিকে মধ্য লাতিন আমেরিকার দেশটিতে করোনাভাইকাস সংক্রমণ হু হু করে ছড়াচ্ছে। বিদেশে স্পুতনিক ৫ কোভিড ভ্যাকসিন মার্কেটিংয়ের ভারপ্রাপ্ত রাশিয়ান ডাইরেক্ট ইনভেস্টমেন্টকে  ডোজগুলি সরবরাহ করতে  ২০ দিন সময় দেওয়া হয় বলে জানিয়েছেন গুয়াতেমালার মন্ত্রী। এদিকে রুশ ডাইরেক্ট ইনভেস্টমেন্টের বিশেষ প্রজেক্ট সংক্রান্ত ডিরেক্টর গ্লেব ব্রায়নস্কি শীঘ্রই ভ্যাকসিনের বাড়তি সরবরাহ গুয়াতেমালায় পৌঁছবে  বলে জানিয়েছেন। ইমেলে এক বিবৃতিতে তিনি বলেছেন, স্পুতনিক ৫ নিয়ে আরেকটি বিমান চলতি সপ্তাহেই গুয়াতেমালা পৌঁছনোর কথা।সামনের সপ্তাহে প্রথমেই  পৌঁছবে পরের বিমানটি। চুক্তি অনুসারে যাবতীয় দায়দায়িত্ব পালন করা হবে। স্পুতনিক ৫ ভ্যাকসিন নিয়ে গোটা  দুনিয়ার সামনে বিরাট বড়াই করতে শোনা গিয়েছিল রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে। মার্চে তিনি জানান, বিদেশে  কয়েকশো লাখ ডোজ পাঠানোর জন্য তাঁর দেশ চুক্তি করেছে। কিন্তু তার সামান্য অংশই এ পর্যন্ত রাশিয়া উত্পাদন করতে পেরেছে। প্রতি মাসে ফাইজার ও অ্যাসট্রেজেনেকার তুলনায় তাদের উত্পাদন অনেক কম।


```