Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

পেনসিলও লোহার সমান মনে হবে! পৃথিবীতে ফিরে কোন সমস্যার মুখে পড়বেন সুনীতারা

দীর্ঘ সময়ে মহাকাশে থাকার কারণে মহাকাশচারীদের শরীরে বহু পরিবর্তন আসে। হার্ট, লিভার, পাকস্থলী থেকে শুরু করে বেশিরভাগ অঙ্গে সমস্যা দেখা যায়।

পেনসিলও লোহার সমান মনে হবে! পৃথিবীতে ফিরে কোন সমস্যার মুখে পড়বেন সুনীতারা

ব্যারি উইলমোর এবং সুনীতা উইলিয়ামস

শেষ আপডেট: 15 February 2025 15:39

দ্য ওয়াল ব্যুরো: আগামী মাসেই পৃথিবীতে ফিরতে চলেছেন সুনীতা উইলিয়ামস এবং ব্যারি বুচ উইলমোর। আপাতত যে খবর মিলেছে, নাসা এবং স্পেস এক্সের রকেট ১২ মার্চ স্পেস স্টেশনের উদ্দেশে রওনা দেবে। ১৯ মার্চ সুনীতাদের নিয়ে সেই রকেট ফিরে আসার কথা। কিন্তু এত মাস মহাকাশে থাকার পর পৃথিবীতে ফিরতে কার্যত 'ভয়' পাচ্ছেন তাঁরা। কী কারণ?

দীর্ঘ সময়ে মহাকাশে থাকার কারণে মহাকাশচারীদের শরীরে বহু পরিবর্তন আসে। হার্ট, লিভার, পাকস্থলী থেকে শুরু করে বেশিরভাগ অঙ্গে সমস্যা দেখা যায়। কারণ স্বাভাবিকভাবেই পৃথিবীর বায়ুমণ্ডলের সঙ্গে মহাকাশের বিরাট তফাৎ। ঠিক এই জায়গাতেই দুশ্চিন্তা বাড়ছে সুনীতাদের নিয়ে। ব্যারি উইলমোর ইতিমধ্যে এই বিষয়টি নিয়ে মুখ খুলেছেন। 

আন্তর্জাতিক এক সংবাদমাধ্যমকে ভার্চুয়াল সাক্ষাৎকার দিয়ে ব্যারি জানিয়েছেন, ''মাধ্যাকর্ষণ নিয়েই আমাদের ভাবনা। বিষয়টি খুবই চাপের। ফিরে আসার পর এর সঙ্গেই আমাদের সবথেকে বেশি লড়াই করতে হবে। সারা শরীর থেকে তরল টেনে নেবে মাধ্যাকর্ষণ শক্তি। পেনসিল তুললেও মনে হবে লোহা তুলছি। সেটাও জিম করার সমান হবে!'' মহাকাশে মাধ্যাকর্ষণের বালাই নেই। তার ওপর সুনীতাদের ৮ দিনের জায়গায় ৮ মাস থাকতে হয়েছে স্পেস স্টেশনে। সেক্ষেত্রে শরীরে যে বাড়তি চাপ পড়বেই, তা পরিষ্কার। 

সুনীতা উইলিয়ামস আবার বলছেন, ''মহাকাশ থেকে ফেরার পর পৃথিবীর পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়া একটা দৈনন্দিন প্রক্রিয়ার মধ্যে পড়বে। কারণ সবথেকে বেশি প্রভাব পড়ে পেশিতে। শরীরকে সচল রাখতে কদিন আগে স্পেসওয়াক করেছিলেন সুনীতা। যদিও পৃথিবীর বায়ুমণ্ডলের সঙ্গে মানিয়ে নিতে স্পেসওয়াকের কোনও ভূমিকা নেই। 

নাসার তরফে জানানো হয়েছে, সুনীতাদের উদ্ধার করতে যে অভিযান শুরু হবে তার নাম ক্রু ১০ মিশন। এই অভিযানে স্পেস স্টেশনে যাবেন নাসার মহাকাশচারী অ্যানি ম্যাকলেন, নিকোল এয়ারস, জাপানের মহাকাশচারী তাকুয়া ওনিসি, রসকসমস কসমোনৌট পেসকভ। সুনীতারা স্পেস স্টেশন ছাড়লে তাঁরাই তাঁদের জায়গা নেবেন।


```