Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

২০০০-২০২০-র স্নাতকরা কাজেই লাগবে না, মাদ্রাসা শিক্ষার চেয়ে কম দামি আধুনিক বিষয়, ঘোষণা তালিবানের

দ্য ওয়াল ব্যুরো: ক্ষমতা দখল করে নিজেদের  পছন্দের ছাঁচে ঢেলে আফগানিস্তানকে (afghanistan) বদলে ফেলতে চাইছে তালিবান (taliban)। বিশ বছর আগে ক্ষমতায় থাকাকালে তারা মেয়েদের শিক্ষার অধিকার কেড়ে নিয়েছিল। এবার মসনদে বসে তালিবান কোএডুকেশন নিষিদ্ধ ক

২০০০-২০২০-র স্নাতকরা কাজেই লাগবে না, মাদ্রাসা শিক্ষার চেয়ে কম দামি আধুনিক বিষয়, ঘোষণা তালিবানের

শেষ আপডেট: 5 October 2021 13:50

দ্য ওয়াল ব্যুরো: ক্ষমতা দখল করে নিজেদের  পছন্দের ছাঁচে ঢেলে আফগানিস্তানকে (afghanistan) বদলে ফেলতে চাইছে তালিবান (taliban)। বিশ বছর আগে ক্ষমতায় থাকাকালে তারা মেয়েদের শিক্ষার অধিকার কেড়ে নিয়েছিল। এবার মসনদে বসে তালিবান কোএডুকেশন নিষিদ্ধ করেছে। বিশ্ববিদ্যালয়ে আলাদা কক্ষে বা একই ঘরের মাঝখানে পর্দা টেনে ছাত্রছাত্রীদের ক্লাস করতে হচ্ছে। ছেলেদের স্কুল খুললেও মেয়েদের স্কুল খুলছে না। মেয়েদের শিক্ষাদপ্তরটাই তুলে দিয়ে তারা চালু করেছে নীতি-নৈতিকতা সংক্রান্ত দপ্তর। এবার এক কলমের খোঁচায় গত ২০ বছরে হাইস্কুল থেকে গ্র্যাজুয়েট (graduates) হওয়া পড়ুয়াদের দিয়ে কোনও কাজ হবে না বলে জানিয়ে দিল তারা। তাদের ডিগ্রিই অচল, বোঝাতে চাইছে তালিবান। কাবুলে বিশ্ববিদ্যালয়ের লেকচারারদের সঙ্গে বৈঠকে তালিবানের অস্থায়ী উচ্চ শিক্ষামন্ত্রী আবদুল বাকি হক্কানি জানিয়েছেন, ২০০০ থেকে ২০২০ পর্যন্ত যারা হাইস্কুল থেকে স্নাতক হয়েছে, তারা কোনও কাজেই লাগবে না। টোলো নিউজ জানাচ্ছে, তালিবানের বক্তব্যের অর্থ, তারা যখন মার্কিন সমর্থনপুষ্ট হামিদ  কারজাই ও আশরফ গনির সরকারের বিরুদ্ধে লড়ছিল, তখন যারা  পড়াশোনা করে স্নাতক হয়েছে, তাদের শিক্ষার কোনও মূল্যই থাকছে না। এখনকার পড়ুয়া ও আগামী প্রজন্মের মধ্যে দেশের কাজে লাগবে, এমন মূল্যবোধ যাঁরা ছড়াতে পারবেন, ভবিষ্যতে আফগানিস্তান যাঁদের মেধা কাজে লাগাতে পারবে, এমন শিক্ষকদেরই নিয়োগ করা উচিত বলে জানিয়েছেন হক্কানি। হক্কানি অগ্রাধিকার দিয়েছেন ধর্মীয় শিক্ষার ওপর। তাঁর সোজা কথা, আধুনিক শিক্ষা ব্যবস্থায় যারা মাস্টার বা পিএইচডি ডিগ্রি (modern studies) অর্জন করেছে, তাদের চেয়ে বেশি দামি ধর্মীয় শিক্ষালাভ করা, মাদ্রাসায় (madrasa) পড়া লোকজন। শিক্ষার মানদন্ডের মাপকাঠিতে ২০০০ থেকে ২০২০ পর্যন্ত ২০ বছরকে সবচেয়ে সেরা, সমৃদ্ধ সময় ধরা হয় আফগানিস্তানে। কিন্তু হক্কানির কথায় পরিষ্কার, সেই পর্ব পুরোপুরি মুছে ফেলতে চাইছে তালিবান। তাহলে এখন কী হবে এই স্নাতকদের? তাদের ভবিষ্যত্ অনিশ্চয়তার মুখে পড়ল নিঃসন্দেহে।


```