Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকের

নগ্ন করে প্যারেড, জার্মান তরুণীর মাথা কেটে নৃশংস হত্যালীলা চালাল হামাস

নৃশংস বললেও কম বলা হয়। নিখোঁজ হওয়ার ২৩ দিন পরে জার্মান তরুণীর ক্ষতবিক্ষত মুণ্ডহীন দেহ উদ্ধার হয়েছে। মাথার খুলিটি পাওয়া গেছে অন্য জায়গায়।

নগ্ন করে প্যারেড, জার্মান তরুণীর মাথা কেটে নৃশংস হত্যালীলা চালাল হামাস

শেষ আপডেট: 31 October 2023 12:25

দ্য ওয়াল ব্যুরো: নৃশংস বললেও কম বলা হয়। নিখোঁজ হওয়ার ২৩ দিন পরে জার্মান তরুণীর ক্ষতবিক্ষত মুণ্ডহীন দেহ উদ্ধার হয়েছে। মাথার খুলিটি পাওয়া গেছে অন্য জায়গায়।

গত ৭ অক্টোবর নোভা মিউজিক ফেস্টিভ্যাল থেকেই ওই জার্মান তরুণী শানি নিকোলে লুককে অপহরণ করেছিল হামাস বাহিনী। তরুণীকে পণবন্দি করে রেখে অত্যাচার করা হচ্ছিল বলে অভিযোগ করে ইজরায়েল সরকার। এরপর একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। তাতে দেখা যায়, তরুণীর গায়ে থুথু দিচ্ছে হামাস সদস্যরা। তার জামাকাপড়ও ছিঁড়ে দেওয়া হচ্ছে। মেয়েটিকে বিবস্ত্র করে প্য়ারেড করানো হয়েছিল বলেও জানা গেছে। এমনকি তাঁকে মারধরের ছবিও প্রকাশ্যে এসেছে। ওই তরুণীকে ছেড়ে দেওয়ার জন্য নির্দেশ দেয় ইজরায়েল সরকার। এরপর বার কয়েক পণবন্দি জার্মান তরুণীর ছবিও সামনে এনেছিল হামাস।

দিনকয়েক আগেও আরও একটি ভিডিও ভাইরাল হয়। যেখানে দেখা যায়, একটি ট্রাকের পিছনে তরুণীর দেহ উপুড় হয়ে পড়ে রয়েছে। তাঁর হাতের ট্যাটু দেখে দেহটি শনাক্ত করে পরিবার। এরপর তরুণীর মৃত্যুর খবর নিশ্চিত করে ইজরায়েল সরকার।

ইজরায়েলের প্রেসিডেন্ট ইতচ্যাক হারজোগ বলেছেন,” পশুর মতো মুণ্ডচ্ছেদ করে তরুণীকে হত্যা করেছে হামাস। এমন বর্বরতা ভাবাই যায় না। মনে হচ্ছে আমরা কোনও কসাইখানায় রয়েছি। হামাসের অত্যাচার দিন দিন বেড়েই চলেছে। খুব বড় মূল্য চোকাতে হবে ওদের।

সেই ৭ অক্টোবর থেকে চলছে যুদ্ধ। গাজা-সংলগ্ন এলাকায় ঢুকে মিউজিক ফেস্টিভ্যাল থেকে প্রায় ২৩০ জনকে অপহরণ করে নিয়ে যায়। হামাসের পরপর হামলায় প্রায় ১৪০০ জনের মৃত্যু হয়। তারপর ইজরায়েল সরকারও পাল্টা হামলা চালায়। দু-পক্ষের যুদ্ধে এখনও পর্যন্ত ৮ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে।


```