Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকের

‘যুদ্ধ থামবেই না, সংঘর্ষবিরতি মানি না,’ হামাসকে খুঁজে খুঁজে খতম করার হুমকি নেতানিয়াহুর

শান্তি আলোচনার মাধ্যমে যুদ্ধ বন্ধ করার প্রস্তাব দিয়েছে অনেক দেশ। কিন্তু এসব কিছুই মানবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন ইজরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।

‘যুদ্ধ থামবেই না, সংঘর্ষবিরতি মানি না,’ হামাসকে খুঁজে খুঁজে খতম করার হুমকি নেতানিয়াহুর

শেষ আপডেট: 31 October 2023 09:20

দ্য ওয়াল ব্যুরো: যুদ্ধ থামানোর কথা বলেছে রাষ্ট্রসঙ্ঘ। সংঘর্ষবিরতি প্রস্তাব নিয়ে ভোটাভুটি চলছে রাষ্ট্রসঙ্ঘের সাধারণ অধিবেশনে। শান্তি আলোচনার মাধ্যমে যুদ্ধ বন্ধ করার প্রস্তাব দিয়েছে অনেক দেশ। কিন্তু এসব কিছুই মানবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন ইজরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তাঁর স্পষ্ট কথা, “যুদ্ধ থামানোর প্রশ্নই নেই। সংঘর্ষবিরতি মানছি না। হামাসকে খতম করেই শ্বাস নেব। তার জন্য যতদূর যেতে হয় যাব।”

ইজরায়েল-হামাস যুদ্ধ ২৪ দিনে পা দিয়েছে। নতুন করে গাজায় আক্রমণ শুরু করেছে ইজরায়েল। গ্রাউন্ড অ্যাটাক শুরু হয়ে গেছে সোমবার থেকেই। শয়ে শয়ে যুদ্ধট্যাঙ্ক ঘিরে পেলেছে গাজার সীমান্ত। গোলাবর্ষণ চলছে সমানে।

ইজরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছেন, “আমরা যুদ্ধের মধ্যে রয়েছি, এটা কোনও অপারেশন নয়। হামাস ইজরায়েল ও তার নাগরিকদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছে। ওরাই প্রথম হামলা চালিয়েছে। আমি সমস্ত জঙ্গি ও অনুপ্রবেশকারীদের নিকেশ করার নির্দেশ দিয়েছি। বিপুল বাহিনী মোতায়েন করেছি। শত্রুদের এমন মূল্য চোকাতে হবে যা ওরা কল্পনাও করতে পারবে না।” ইজরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্য়ালান্ট বলেন, “ইজরায়েলের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে হামাস বড় ভুল করেছে। ওদের খুঁজে খুঁজে নিকেশ করা হবে।”

বিগত ২৪ ঘণ্টা ধরে মূলত উত্তর গাজায় হামলা চালাচ্ছিল ইজরায়েলি সেনা। এবার সেই অভিযান আরও বড় মাপের ও ভয়াবহ হতে চলেছে বলেই সতর্কতা জারি হয়েছে। দক্ষিণ গাজাতেও অভিযান চলতে পারে। ইজরায়েলের অভিযোগ, তাদের হামলা থেকে বাঁচতে হামাস সদস্যরা সাধারণ লোকেদের বাড়িতে আশ্রয় নিচ্ছে। এমনকি ভূগর্ভস্থ টানেলেও লুকিয়ে রয়েছে হামাস বাহিনী। তাদের নিকেশ করতেই স্থলপথে হামলা চালাচ্ছে ইজরায়েলি সেনা।

সেই ৭ অক্টোবর থেকে চলছে যুদ্ধ। ইজরায়েল-হামাস যুদ্ধে মৃতের সংখ্যা সাড়ে ৮ হাজার ছুঁতে চলেছে। আহতের সংখ্যা গুনে শেষ করা যাবে না। ইজরায়েলের জাতীয় সুরক্ষা কাউন্সিলের মুখমাত্র জন কিরবি বলছেন, “সংঘর্ষবিরতি এখন বড় কথা নয়। জঙ্গি কার্যকলাপ বন্ধ করাই উদ্দেশ্য। গাজায় হামাসকে নিকেশ করাই লক্ষ্য ইজরায়েলের। সাধারণ মানুষের জন্য যাতে ত্রাণ বন্ধ না হয় সেটাও আমরা দেখছি।”


```