Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
West Bengal Election 2026 | ‘৫০-আসন জিতে তৃণমূলকে ১৫০-আসনে হারাব’ মাতৃত্বের দুশ্চিন্তা, ‘ভাল মা’ হওয়ার প্রশ্ন—সদগুরুর পরামর্শে স্বস্তি পেলেন আলিয়ালক্ষ্য ২০২৯ লোকসভা ভোট, তড়িঘড়ি মহিলা সংরক্ষণ কার্যকরে মরিয়া মোদী! বাধা হয়ে দাঁড়াবে কি কংগ্রেস?Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্ল

পেটের ভেতর ভনভন করে উড়ছে জ্যান্ত মাছি, অন্ত্রে ঘুরপাক খাচ্ছে, অবাক ডাক্তাররা

কীভাবে পেটের ভেতরেও সে বেঁচে আছে সেটাই রহস্য। শুধু তাই নয়, অন্ত্রের ভেতরেও ঢুকে এদিক সেদিক বসছে সেই মাছি। তারই জ্বালায় ওই ব্যক্তির বমি হচ্ছে, পেটে অসহ্য ব্য়থা, ডায়রিয়াও হয়ে গেছে।

পেটের ভেতর ভনভন করে উড়ছে জ্যান্ত মাছি, অন্ত্রে ঘুরপাক খাচ্ছে, অবাক ডাক্তাররা

শেষ আপডেট: 25 November 2023 15:59

দ্য ওয়াল ব্যুরো: পেটের ভেতর মাছি উড়ছে?

এমন হয় নাকি?

ঠিক এমনটাই ঘটেছে বছর তেষট্টির এক ব্যক্তির সঙ্গে। প্রচণ্ড পেট ব্যথা, ডায়রিয়া, ঘন ঘন বমি জ্বালায় অস্থির হয়ে ডাক্তারের কাছে যান তিনি। ডাক্তার সব রকম টেস্ট করে, আলট্রাসোনোগ্রাফি করে তো অবাক। দেখা যায়, যুবকের পেটের ভেতর উড়ছে আস্ত একটা মাছি। কীভাবে পেটের ভেতরেও সে বেঁচে আছে সেটাই রহস্য। শুধু তাই নয়, অন্ত্রের ভেতরেও ঢুকে এদিক সেদিক বসছে সেই মাছি। তারই জ্বালায় ওই ব্যক্তির বমি হচ্ছে, পেটে অসহ্য ব্য়থা, ডায়রিয়াও হয়ে গেছে।

‘আমেরিকান জার্নাল অব গ্যাস্ট্রোএন্টেরোলজি’-তে এই খবর ছাপা হয়েছে। মিসৌরি ইউনিভার্সিটির ডা. ম্যাথেউ বেচটোল্ড বলছেন, মাছিটা শুধু বেঁচেই নেই, দিব্যি সক্রিয় রয়েছে পেটের ভেতরে। অন্ত্রের মধ্যে উড়ে বেড়াচ্ছে। এটা সত্যিই বিরল ঘটনা।

ওই প্রৌঢ় নিজেই বলতে পারছেন না যে মাছিটা কীভাবে তাঁর পেটে ঢুকল। খাবারের সঙ্গে জীবন্ত মাছি তিনি গিলে ফেলেননি এটা নিশ্চিত। তাহলে কীভাবে এমন হল?

ডাক্তারদের অনুমান, খাবারের সঙ্গে মাছির লার্ভা অথবা ডিম পেটে ঢুকেছিল ওই প্রৌঢ়ের। তিনি জানিয়েছিলেন, একটি রেস্তোরাঁয় গিয়ে পিৎজা খাচ্ছিলেন। তারপরেই পেটে ব্য়থা শুরু হয়। হজমের ওষুধ খেয়েও লাভ হয়নি। বরং ব্য়থা বাড়তে থাকে। সেই সঙ্গে ডায়রিয়া হয়ে যায়, ঘন ঘন বমি হতে থাকে। তারপরেই ডাক্তারের কাছি যান তিনি। ডাক্তাররা বলছেন, ততদিনে ওই লার্ভা থেকে পূর্ণাঙ্গ মাছি জন্মে গেছিল পেটের মধ্য়ে। যে কারণেই পেটে যন্ত্রণা শুরু হয় প্রৌঢ়ের।

মাছি নানা রোগজীবাণুর বাহক। ডাক্তাররা বলছেন, এক একটি মাছি প্রায় তিনশোর বেশি জীবাণু বহন করতে পারে। পচা খাবার, মরা জীবজন্তুর দেহ এবং বর্জ্য পদার্থই তাদের চারণভূমি। মানুষের শরীরে নানাধরনের রোগব্যাধি এমনকি জীবজন্তু ও গাছের মধ্যেও নানা রোগ ছড়ানোর কারণ মাছি। তাই দীর্ঘদিনের বাসি খাবার বা অপরিচ্ছন্ন, খোলা রেখে দেওয়া খাবার খেতে বারণ করছেন ডাক্তারবাবুরা। বাসি, পচা খাবার বা খোলা রেখে দেওয়া খাবারের সঙ্গে মাছির ডিম বা লার্ভা পেটে ঢুকতেই পারে। তারপর কে বলতে পারে, পেটের ভেতরেই হয়ত মাছির ভনভনানি শুরু গেল!


```