Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
বিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইন

সংক্রমণ কমছে, রবিবার থেকে উঠছে নৈশকালীন কার্ফু, বাইরে সবসময় মাস্ক বাধ্যতামূলক থাকছে না ফ্রান্সে

দ্য ওয়াল ব্যুরো: ফ্রান্সে কমছে করোনাভাইরাস সংক্রমণ। মার্চ-এপ্রিলে যখন সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছিল, দিনে নতুন সংক্রমণ হচ্ছিল ৩৫ হাজার করে। সেখান থেকে কমে দিনে সংক্রমণ দাঁড়িয়েছে ৩৯০০-য়। এটা দারুণ ভাল খবর বলে জানাচ্ছেন ফরাসি প্রধানমন্ত্রী জঁ

সংক্রমণ কমছে, রবিবার থেকে উঠছে নৈশকালীন কার্ফু, বাইরে সবসময় মাস্ক বাধ্যতামূলক থাকছে না ফ্রান্সে

শেষ আপডেট: 16 June 2021 14:21

দ্য ওয়াল ব্যুরো: ফ্রান্সে কমছে করোনাভাইরাস সংক্রমণ। মার্চ-এপ্রিলে যখন সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছিল, দিনে নতুন সংক্রমণ হচ্ছিল ৩৫ হাজার করে। সেখান থেকে কমে দিনে সংক্রমণ দাঁড়িয়েছে ৩৯০০-য়। এটা দারুণ ভাল খবর বলে জানাচ্ছেন ফরাসি প্রধানমন্ত্রী জঁ কাস্তেক্স। স্বাভাবিক ছন্দে ফেরার মতো পরিস্থিতি তৈরি হচ্ছে, সম্ভবত এমন ধারণা থেকে ফ্রান্স একাধিক কোভিড ১৯ নিয়মবিধি শিথিল করল বুধবার। এবার থেকে বাড়ির  বাইরে বেরলে সবসময় মাস্ক পরা আর বাধ্যতামূলক থাকছে না। গত ৮ মাস ধরে বহাল নৈশকালীন কার্ফুও চলতি সপ্তাহান্তে উঠে যাচ্ছে। রবিবার,  পূর্বনির্ধারিত দিনের  ১০ দিন আগেই তা তুলে নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন কাস্তেক্স। রাস্তায় বসা বাজার, স্টেডিয়ামের মতো ভিড়-জমায়েত হয়, এমন প্রকাশ্য স্থানগুলিতে অবশ্য এখনও বাধ্যতামূলক ভাবে মাস্ক পরতে হবে। এছাড়া কর্মস্থল সহ একাধিক প্রকাশ্য জায়গায় ঘরের ভিতর থাকলেও মাস্ক পরতে হবে। ব্যতিক্রম অবশ্য রেস্তোরাঁ, বার। গত আগস্ট থেকে এমন কম ভাইরাস সংক্রমণের কথা শুনিনি, বলেছেন কাস্তেক্স। ফ্রান্সের সব অঞ্চলেই পরিস্থিতি ভাল হচ্ছে বলে জানিয়েছেন তিনি। বলেছেন, ফরাসিদের একজোট হওয়া, ভ্যাকসিন কর্মসূচির জন্যই এই ইতিবাচক অগ্রগতি হয়েছে। ফ্রান্সে পরিণতবয়স্ক জনসংখ্যার ৫৮ শতাংশের বেশি অন্ততঃ ভ্যাকসিনের একটি ডোজ পেয়েছে। একদিকে যেমন বিধিনিষেধের বেড়ি উঠছে, অন্যদিকে নাগরিকদের সুরক্ষিত রাখতে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশটি ১২ থেকে ১৮ বছরের ছেলেমেয়েদের ভ্যাকসিন দেওয়ার কর্মসূচি শুরু করেছে। গত অক্টোবরের মাঝামাঝি থেকে ফ্রান্সে নৈশ কার্ফু চালু রয়েছে। জানুয়ারির মাঝামাঝি থেকে মে-র মাঝামাঝি যখন ভাইরাস সংক্রমণ সর্বোচ্চ স্তরে ছিল, সন্ধ্যা ৬ টা থেকে সকাল ৬টা পর্যন্ত কার্ফু বহাল থাকত। দােকানপাট বন্ধ থাকত। তবে রাস্তায় হাঁটতে, পোষ্যদের নিয়ে বেরনোয় ছাড় ছিল। ক্রমশঃ কার্ফু শুরুর সময় পিছিয়ে রাত ১১টা হয়। ১৯ মে রেস্তোরাঁ, কাফে টেরেস, থিয়েটার, সিনেমাহল, মিউজিয়াম সবই খুলে যায়। এরপর গত সপ্তাহে রেস্তোরাঁ, কাফের ভিতরের এলাকা, জিম, সুইমিং পুলও ফের খুলে দেওয়া হয়। বড় ধরনের খেলা, সাংস্কৃতিক অনুষ্ঠানে সর্বোচ্চ ৫ হাজার দর্শক থাকতে পারবেন। তবে সবাইকে ভ্যাকসিনের শংসাপত্র বা শেষ ৪৮ ঘন্টার মধ্যে নেগেটিভ টেস্ট রিপোর্ট দেখাতে হবে।                

```