Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

রণে ভঙ্গ দিল ইমরানের দল, স্ত্রী বুশরা বিবির আন্দোলনে সাময়িক বিরতি

দেখা মাত্র গুলির নির্দেশ জারি করেছিল পাক সরকার।

রণে ভঙ্গ দিল ইমরানের দল, স্ত্রী বুশরা বিবির আন্দোলনে সাময়িক বিরতি

ইমরান খানের মুক্তির দাবিতে রণক্ষেত্র ইসলামাবাদ।

শেষ আপডেট: 27 November 2024 14:05

দ্য ওয়াল ব্যুরো: ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ প্রবল সরকারি দমন-পীড়নের কারণে সাধারণ মানুষের কথা ভেবে নির্ধারিত প্রতিবাদ-আন্দোলন সাময়িক প্রত্যাহার করে নিল। প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খানের দল তাঁর মুক্তির দাবিতে রাস্তায় নেমে আন্দোলনের সিদ্ধান্ত নিয়েছিল। যাকে দমন করতে দেখা মাত্র গুলির নির্দেশ জারি করেছিল পাক সরকার। আন্দোলন দমনে প্রাক্তন পাক ক্রিকেট দলের অধিনায়ক তথা কিংবদন্তি ক্রিকেটার ইমরানের শয়ে শয়ে কর্মী-সমর্থককে গ্রেফতার করা হয়েছে।

শেহবাজ শরিফ সরকার সর্বশক্তিতে বিরোধী দলের উপর দমনমূলক পেশিশক্তি প্রয়োগ করতে থাকায় রাতভর ইসলামাবাদে ব্যাপক অশান্তি ছড়িয়ে পড়ে। যার পরিপ্রেক্ষিতে বুধবার খুব ভোর নাগাদ পিটিআই এক বিবৃতিতে আন্দোলনে সাময়িক বিরতি ঘোষণা করে। ইমরানের সমর্থকদের উপর মঙ্গলবার গভীর রাত থেকে আছড়ে পড়ে পুলিশ বাহিনী ও আধা সামরিক ফৌজ।

বিরোধী দলের আন্দোলন ঠেকাতে ইসলামাবাদকে রেড জোন ঘোষণা করা হয়েছিল। শহরে ঢোকার মূল রাস্তাগুলিতে বড় বড় কন্টেনার রেখে দেওয়া হয়েছিল। কিন্তু প্রতিবাদীরা সেই কন্টেনারের বেড়া ভেঙে রেড জোনে প্রবেশ করলে পুলিশ কাঁদানে গ্যাস ও গুলি ছুড়তে শুরু করে। 

অবস্থা ভয়ঙ্কর দিকে গড়ালে বুধবার ভোররাতের দিকে ইমরান খানের তৃতীয় স্ত্রী বুশরা বিবি এবং খাইবার পাখতুনখোয়ার প্রধানমন্ত্রী আলি আমিন গান্ডাপুর সহ পিটিআই নেতৃত্ব আন্দোলনকারীদের নিরস্ত করেন। তাঁরা মাইকে বলেন, এখনকার মতো বাড়ি চলে যান, খাওয়াদাওয়া করে কাল ফের আসবেন। পরে এক বিবৃতিতে বলা হয়, সরকারের নৃশংস অত্যাচারের কারণে সাময়িকভাবে এই আন্দোলন প্রত্যাহার করে নেওয়া হচ্ছে। সরকার শান্তিপূর্ণ আন্দোলনকারীদের উপর গণহত্যা চালাতে চায়। আমরা তা হতে দিতে পারি না।


```