Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'তোমার বস ইলন মাস্ক একজন হিরো,' প্রেম দিবসে মায়ের মেসেজ পোস্ট করে নজরে এক্স-এ কর্মরত তরুণী

মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম এক্স (আগে টুইটার)-এর এক কর্মী, নোএমি, সম্প্রতি তাঁর মায়ের পাঠানো একটি মেসেজের স্ক্রিনশট শেয়ার করেন।

'তোমার বস ইলন মাস্ক একজন হিরো,' প্রেম দিবসে মায়ের মেসেজ পোস্ট করে নজরে এক্স-এ কর্মরত তরুণী

ইলন মাস্ক

শেষ আপডেট: 14 February 2025 12:17

দ্য ওয়াল ব্যুরো: মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম এক্স (আগে টুইটার)-এর এক কর্মী, নোএমি, সম্প্রতি তাঁর মায়ের পাঠানো একটি মেসেজের স্ক্রিনশট শেয়ার করেন। ওই বার্তায় তাঁর মা ইলন মাস্ককে 'নায়ক' বলে উল্লেখ করেন। পোস্টের ক্যাপশনে লেখেন, 'হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে', সঙ্গে মাস্ককে ট্যাগও করেন।  

এই পোস্টে ইলন মাস্ক হৃদয়ের ইমোজি দিয়ে প্রতিক্রিয়া জানান, যা দ্রুতই নজর কাড়ে এক্স ব্যবহারকারীদের। ইতিমধ্যেই পোস্টটি ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। মুহূর্তেই পোস্টটি ভাইরাল হয়ে যায় এবং নেটিজেনরা বিভিন্ন কমেন্ট করেন। কেউ মাস্কের প্রশংসা করেন, আবার কেউ মজার ছলে নানা প্রতিক্রিয়া জানান।  

এখানেই শেষ নয়। আজ অর্থাৎ ভ্যালেন্টাইন্স ডে-এর সকাল থেকে ব্যবহারকারীরা লক্ষ্য করেন, এক্স-এর 'লাইক' বটনে ভ্যালেন্টাইনস ডে অ্যানিমেশন যুক্ত করা হয়েছে। একজন ব্যবহারকারী লেখেন, 'হ্যাঁ, তিনি সত্যিই অসাধারণ। তাঁর সঙ্গে কাজ করার সুযোগ পাওয়া দারুণ ব্যাপার!' আরেকজন কমেন্ট করেন, 'ইলন মাস্ক বিশেষ একজন মানুষ!' আরও এক ব্যক্তি কমেন্টে লিখেছেন, 'ইচ্ছে করে এবার স্পেসএক্স-এ কাজ করি!' 

এদিকে, বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেন ইলন মাস্ক। তাঁর সঙ্গে ছিলেন শিভন জিলিস এবং তাঁদের তিন সন্তান। ওয়াশিংটনের ব্লেয়ার হাউসে অনুষ্ঠিত এই বৈঠকে প্রধানমন্ত্রী মোদী মাস্কের সন্তানদের তিনটি বই উপহার দেন— রবীন্দ্রনাথ ঠাকুরের ‘দ্য ক্রিসেন্ট মুন’, আর. কে. নারায়ণের ‘দ্য গ্রেট আর. কে. নারায়ণ কালেকশন’ এবং পণ্ডিত বিষ্ণু শর্মার ‘পঞ্চতন্ত্র’।


```