Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

এক সীমান্ত দুই শত্রু, অপারেশন সিঁদুর ঠেকাতে পাকিস্তানকে রিয়েল টাইম সাহায্য করেছিল চিন

অপারেশন সিঁদুর (Operation Sindoor) চলাকালীন ভারতীয় বাহিনী পাকিস্তান (Pakistan) ও চিনের (China) যৌথ আঘাতের মুখে পড়েছিল বলে জানাল নয়াদিল্লি।

এক সীমান্ত দুই শত্রু, অপারেশন সিঁদুর ঠেকাতে পাকিস্তানকে রিয়েল টাইম সাহায্য করেছিল চিন

অপারেশন সিঁদুর

অন্বেষা বিশ্বাস।

শেষ আপডেট: 4 July 2025 15:10

দ্য ওয়াল ব্যুরো: অপারেশন সিঁদুর (Operation Sindoor) চলাকালীন ভারতীয় বাহিনী পাকিস্তান (Pakistan) ও চিনের (China) যৌথ আঘাতের মুখে পড়েছিল বলে জানাল নয়াদিল্লি। অপারেশন সিঁদুরের মোকাবিলায় পাকিস্তানের সামরিক অভিযানে সাহায্য করছিল বেজিং। শুক্রবার এই বিস্ফোরক তথ্য জানিয়ে সেনাবাহিনীর ডেপুটি চিফ অব স্টাফ (ক্যাপাবিলিটি ডেভেলপমেন্ট অ্যান্ড সাসটেন্যান্স) লেফটেন্যান্ট জেনারেল রাহুল আর সিংহ বলেন, চিন সরাসরি রিয়েল টাইমে তথ্য ও সামরিক সহায়তা দিচ্ছিল পাকিস্তানকে।

ফিকির (FICCI) এক অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়ে লেফটেন্যান্ট জেনারেল সিংহ জানান, “একটি সীমান্ত, কিন্তু দুই শত্রু—এটাই ছিল অপারেশন সিঁদুর থেকে ভারতের সবচেয়ে বড় শিক্ষা। পাকিস্তান ছিল সামনের মুখ, আর তার পিছনে ছিল চিনের প্রযুক্তিগত ও তথ্যভিত্তিক সহায়তা।”

তিনি বলেন, “আমাদের ডিজিএমও স্তরের আলোচনার সময়ে পাকিস্তান বলছিল, তারা জানে আমাদের গুরুত্বপূর্ণ ভেক্টর প্রস্তুত আছে। ওরা সেটা তখনই টানতে বলছিল। মানে ওরা সরাসরি চিন থেকে লাইভ ইনপুট পাচ্ছিল।”

সিংহ আরও দাবি করেন, গত পাঁচ বছরে পাকিস্তানের ৮১ শতাংশ সামরিক সরঞ্জাম এসেছে চিন থেকে। শুধু তাই নয়, চিন এই সুযোগকে ‘লাইভ ল্যাব’-এর মতো ব্যবহার করছে—নিজেদের অস্ত্র পরীক্ষা করছে অন্য দেশের বিরুদ্ধে।

চিনের কৌশলগত অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে জেনারেল সিংহ ‘থার্টি-সিক্স স্ট্র্যাটেজেমস’-এর একটি কৌশলের উল্লেখ করেন—“borrowed knife to kill”—মানে নিজের হাতে না লড়ে অন্যকে দিয়ে কাজ করানো। তাঁর কথায়, “চিন নিজে সংঘাতে না জড়িয়ে, প্রতিবেশী পাকিস্তানকে দিয়ে ভারতের উপর আঘাত হানতে চাইছে।”

তিনি আরও বলেন, “চিন নিজের সীমান্তে কাদা ছোড়াছুড়ির খেলায় না নেমে বরং পাকিস্তানকে ব্যবহার করছে। এটা ওদের পুরনো খেলা। নিজেদের পরীক্ষা, অস্ত্রের ক্ষমতা যাচাই—সবই তারা করছে পাকিস্তানকে দিয়ে।”

তবে শুধু চিনই নয়, অপারেশন সিঁদুরে তুরস্কের ভূমিকাও গুরুত্ব দিয়ে তুলে ধরেছেন সেনাকর্তা। তিনি জানান, পাকিস্তানকে রাজনৈতিক ও গোয়েন্দা স্তরে সহায়তা করেছে তুরস্ক। সংঘাতের কয়েক সপ্তাহের মধ্যেই পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ তুরস্কের প্রেসিডেন্ট রেচেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে বৈঠক করেন, যেখানে ভারতের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে তুরস্ক।

অপারেশন সিঁদুর শুরু হয়েছিল ৭ মে। তার আগে, ২২ এপ্রিল কাশ্মীরের পহেলগামে পাক মদতপুষ্ট জঙ্গিদের গুলিতে ২৬ জন নিহত হন—তাঁদের মধ্যে অধিকাংশই ছিলেন পর্যটক। এই ঘটনার জবাবেই শুরু হয় ভারতীয় সেনার প্রতিক্রিয়া।

চারের বেশি দিন ধরে চলা সংঘাতে ভারত ও পাকিস্তান উভয়েই ব্যবহার করে ড্রোন, যুদ্ধবিমান, ক্ষেপণাস্ত্র, এবং ভারী গোলাবারুদ। জম্মু-কাশ্মীরের পুঞ্চ ও রাজৌরি জেলায় প্রচণ্ড আঘাত হানে পাকিস্তান। প্রাণ হারান অন্তত ১০ জন সাধারণ মানুষ। পালটা জবাবে ভারত ৯টি জঙ্গি ঘাঁটি এবং পাক অধিকৃত কাশ্মীরে থাকা পরিকাঠামো নির্ভুলভাবে হামলা চালায়।

সেনার ডেপুটি চিফ অব স্টাফ জানান, এবার নাগরিক এলাকাগুলি বড় আঘাতের মুখে পড়েনি ঠিকই, কিন্তু ভবিষ্যতের জন্য আরও শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেম গড়ে তোলার প্রয়োজন রয়েছে।

শেষে ১০ মে, দু’পক্ষের মধ্যে সংঘাত প্রশমনের লক্ষ্যে একটি সমঝোতায় পৌঁছানো হয়। ভারতের দাবি, এই চার দিনের অভিযানে অন্তত ১০০ জন জঙ্গিকে নিকেশ করা হয়েছে।

অপারেশন সিঁদুর যে শুধুই পাকিস্তানের বিরুদ্ধে ছিল না, বরং চিন এবং তুরস্কের সম্মিলিত সহযোগিতায় একটি বৃহত্তর ছায়াযুদ্ধের সূচনা হয়েছে—এটাই এবার স্পষ্ট করে দিলেন ভারতীয় সেনার শীর্ষস্থানীয় আধিকারিক।


```