Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

নিউইয়র্কের টাইমস স্কোয়্যারে প্রথম দুর্গাপুজো, মায়ের মূর্তি দেখে আপ্লুত বিদেশিরাও

শারদ উৎসব এখানে প্রায় শেষের দিকে। প্রতিমা আসার পর থেকেই বহু মানুষ ভিড় জমাচ্ছেন এখানে।

নিউইয়র্কের টাইমস স্কোয়্যারে প্রথম দুর্গাপুজো, মায়ের মূর্তি দেখে আপ্লুত বিদেশিরাও

শেষ আপডেট: 6 October 2024 18:22

দ্য ওয়াল ব্যুরো: নিউ ইয়র্ক টাইমস স্কোয়্যার। নিউ ইয়র্কের সবচেয়ে হ্যাপেনিং এলাকা, বিখ্যাত এলাকা। দিনে রাতে, সারাক্ষণ বহু মানুষ এখানে আসেন। এবার প্রথমবারের জন্য দুর্গাপুজো হবে এখানে। প্রতিমা বসানো হয়ে গেছে ইতিমধ্যেই।

আয়োজকরা জানিয়েছেন, এর আগে টাইমস স্কোয়্যারে কীর্তন বা যোগ ব্যায়ামের আসর বসেছে। বড় পর্দায় দেখানো হয়েছে বাংলা ছবি। এবছর বাংলা বর্ষবরণ উৎসব হয়েছে এই বিখ্যাত জায়গায়। রমজানে তারাবির নমাজ এবং দিওয়ালি উৎসবও হয়েছে। কিন্তু দুর্গাপুজো এই প্রথম। 

শারদ উৎসব এখানে প্রায় শেষের দিকে। প্রতিমা আসার পর থেকেই বহু মানুষ ভিড় জমাচ্ছেন এখানে। শুধু বাঙালি নয়, সেখানকার সাধারণ মানুষও দেবী দুর্গার এমন মূর্তি দেখে, আপ্লুত। 

টাইমস স্কোয়্যারে বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব পালিত হতে দেখে অনেকেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন। বহু বাঙালি এই সময়ে এই এলাকায় একত্র হওয়ার কথাও লিখেছেন সেই সব পোস্টে। সব মিলিয়ে পুজো জমজমাট নিউইয়র্কের টাইমস স্কোয়্যারে। 


```