Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

মার্কিন পণ্যের উপর করের বোঝা চাপালে ছেড়ে কথা বলবে না আমেরিকা, ভারতকে হুঁশিয়ারি ট্রাম্পের

করের বোঝা চাপানো নিয়ে ভারতকে হুঁশিয়ারি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের।

মার্কিন পণ্যের উপর করের বোঝা চাপালে ছেড়ে কথা বলবে না আমেরিকা, ভারতকে হুঁশিয়ারি ট্রাম্পের

ডোনাল্ড ট্রাম্প

শেষ আপডেট: 18 December 2024 08:29

দ্য ওয়াল ব্যুরো:  ভারত যদি মার্কিন পণ্যের ওপর ১০০ শতাংশ শুল্ক চাপায়, তাহলে আমেরিকাও ভারতীয় পণ্যের ওপর সমপরিমাণ শুল্ক চাপাবে। করের বোঝা চাপানো নিয়ে ভারতকে হুঁশিয়ারি আমেরিকার হবু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। নির্বাচিত হওয়ার আগেই এ বিষয়ে একাধিকবার সরব হয়েছিলেন ট্রাম্প। নির্বাচনে জেতার পর তিনি সাফ জানিয়েছেন, কানাডা, চিনের মতো একাধিক দেশের ওপরে তাঁর প্রশাসন করের বোঝা বাড়াতে পারে। এবার ভারতকে নিয়ে নিজের পরিকল্পনার কথা জানালেন তিনি

ট্রাম্প স্পষ্ট জানিয়েছেন, যদি মার্কিন সামগ্রীর ওপরে কোনও দেশ শুল্ক চাপায়, তাহলে আমেরিকাও ছেড়ে কথা বলবে না। সে দেশের পণ্যের ওপর চড়া হারে পাল্টা কর বসানো হবেমার্কিন প্রেসিডেন্ট মনে করিয়ে দেন, প্রায় সব ক্ষেত্রেই আমাদের ওপর শুল্ক চাপিয়ে দেওয়া হচ্ছে। তবে আমরা কোনওভাবেই পাল্টা অন্য দেশের পণ্যে শুল্ক চাপাচ্ছি না।

ভারত এবং ব্রাজিলের কথা মনে করিয়ে ট্রাম্প বলেন, ভারত আমাদের পণ্যের উপর প্রচুর শুল্ক চাপায়। পিছিয়ে নেই ব্রাজিলও।বে আমাদের ওপর শুল্কের বোঝা চাপালে আমরাও একই হারে তাদের উপরে শুল্ক চাপাব।

এর আগে কানাডা, মেক্সিকোর মতো প্রতিবেশী দেশের ওপরও চড়া হারে শুল্ক চাপানোর কথা ঘোষণা করেছিলেন ট্রাম্প। এমনকী শুল্ক নিয়ে চিনকেও কড়া হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি। এবার রাখঢাক না রেখেই ভারতের উদ্দেশে স্পষ্ট বার্তা দিলেন হবু মার্কিন প্রেসিডেন্ট।

তবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ট্রাম্পের সুসম্পর্কের কথা সবার জানা। এর আগেও বারবার মোদীর প্রশংসা করে ট্রাম্প বলেছিলেন, ভারতের প্রধানমন্ত্রী আগে নিজের দেশের কথা ভাবেন। এবার ট্রাম্পও বন্ধুত্ব ভুলে নিজের পথে হেঁটেই ভারতকেই কড়া বার্তা দিলেন।


```