Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

২০ বছরে প্রথমবার! রিপাবলিকান প্রার্থী হিসেবে এই রেকর্ড গড়তে চলেছেন ডোনাল্ড ট্রাম্প

পুপলার এবং ইলেক্ট্ররাল ভোটের পরিসংখ্যান হিসেবে একটা সময়ে রিপাবলিকান প্রার্থী হিসেবে সবচেয়ে ভোট পেয়েছিলেন জর্জ ডব্লিইউ বুশ।

২০ বছরে প্রথমবার! রিপাবলিকান প্রার্থী হিসেবে এই রেকর্ড গড়তে চলেছেন ডোনাল্ড ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্প

শেষ আপডেট: 6 November 2024 18:41

দ্য ওয়াল ব্যুরো: চূড়ান্ত ফল প্রকাশ পেতে এখনও কিছুটা দেরি। তবে আমেরিকার রাষ্ট্রপতি নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প যে কেল্লাফতে করে ফেলেছেন তা মোটামুটি স্পষ্ট। আর এই জয়ের ফলে তিনি একটি বড় রেকর্ডও করার পথে। ২০ বছরে প্রথমবার রিপাবলিকান কোনও প্রার্থী হিসেবে সবচেয়ে বেশি ভোট পেতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প। 

পুপলার এবং ইলেক্ট্ররাল ভোটের পরিসংখ্যান হিসেবে একটা সময়ে রিপাবলিকান প্রার্থী হিসেবে সবচেয়ে ভোট পেয়েছিলেন জর্জ ডব্লিইউ বুশ। সালটা ছিল ২০০৪। সে বছরের রাষ্ট্রপতি নির্বাচনে বুশ পুপলার ভোট পেয়েছিলেন ৬ কোটি ২০ লক্ষ ৪০ হাজার ৬১০ এবং তাঁর ইলেক্ট্ররাল ভোটের সংখ্যা ছিল ২৮৬। কিন্তু তাঁর এই রেকর্ড ২০০৮ সালে ভেঙে দেন ডেমোক্র্যাটিক প্রার্থী বারাক ওবামা। সেই বছর তিনি ৬ কোটি ৯৫ লক্ষের বেশি পুপলার ভোট পেয়েছিলেন। তার সঙ্গে ছিল ৩৬৫ ইলেক্ট্ররাল ভোট। দ্বিতীয়বার প্রেসিডেন্ট হওয়ার সময়ে বড় মার্জিনে জিতলেও ওবামার ভোট শতাংশ অবশ্য কমে যায়। 

২০২৪ সালে ডোনাল্ড ট্রাম্প আমেরিকার নির্বাচনে জিতে বিগত ২০ বছরের যাবতীয় রেকর্ড ভেঙে দিতে পারেন বলেই ইঙ্গিত মিলছে। সবথেকে বেশি পুপলার ভোট পাওয়ার দোড়গোড়ায় দাঁড়িয়ে রয়েছেন তিনি। ২০১৬ সালে তিনি যখন জিতেছিলেন সেবার মাত্র ৪৬.১ শতাংশ ভোট পেয়েছিলেন ট্রাম্প। তাঁর থেকে হিলারি ক্লিনটনের ভোট শতাংশ বেশি ছিল। কিন্তু এবার সব হিসেব বদলে দিতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প। বিশেষজ্ঞদের অনুমান, এই নির্বাচনে প্রায় ৭ কোটির কাছাকাছি ভোট পেতে পারেন রিপাবলিকান প্রার্থী। 

এই মুহূর্তের গতিপ্রকৃতি অনুযায়ী কমলার দলের সঙ্গে বেশ কিছুটা দূরত্ব অর্জন করে সংখ্যাগরিষ্ঠ হতে চলেছেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট পদে বসার জন্য মোট ৫৩৮টির মধ্যে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণে ২৭০টিতে জিততে হবে কোনও প্রার্থীকে। এখনও পর্যন্ত ট্রাম্পের পকেটে রয়েছে ৫১.২ শতাংশ এবং কমলা পেয়েছেন ৪৭.৪ শতাংশ সমর্থন। 

ভোটের জয়-পরাজয় সম্পর্কে ট্রাম্প বলেছেন, যদি পরিচ্ছন্ন ভোট হয়ে থাকে তাহলে তিনি পরাজয় মেনে নিতে রাজি আছেন। তবে ইভিএমের কারচুপি নিয়ে শাসক ডেমোক্র্যাটদের বিঁধে রেখেছেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্প অবশ্য জেতার বিষয়ে অত্যন্ত নিশ্চিত। তাঁর দাবি, হোয়াইট হাউসে দ্বিতীয়বারের জন্য তিনিই ফিরছেন। 


```