জম্মু-কাশ্মীরের পহেলগামে জঙ্গিহানার ঘটনার বদলা নিয়ে পাকিস্তানের বিরুদ্ধে 'অপারেশন সিঁদুর' অভিযান করেছে ভারত।

ফাইল ছবি
শেষ আপডেট: 13 May 2025 13:34
দ্য ওয়াল ব্যুরো: জম্মু-কাশ্মীরের পহেলগামে জঙ্গিহানার ঘটনার (Pahalgam Attack) বদলা নিয়ে পাকিস্তানের বিরুদ্ধে 'অপারেশন সিঁদুর' (Operation Sindoor) অভিযান করেছে ভারত। তার পাল্টা দেওয়ার চেষ্টাও করে পাকিস্তান (Pakistan)। সীমান্তে বিগত কয়েক দিনে লাগাতার সংঘর্ষ হয়েছে দুই দেশের মধ্যে। গত ৭ মে থেকে কার্যত যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছিল। তবে গত শনিবার দুই দেশ যুদ্ধবিরতি ঘোষণা করে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) দাবি করেছিলেন, তাঁর মধ্যস্থতাতেই এটা সম্ভব হয়েছে। সোমবার তাঁর আরও বড় দাবি, দুই দেশের মধ্যে পরমাণু যুদ্ধ (Nuclear War) আটকেছেন তিনি।
ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি ঘোষণা করার পর ট্রাম্প জানিয়েছিলেন কয়েক দশক ধরে চলা কাশ্মীর সমস্যা (Kashmir Issue) মেটাতেও তিনি আগ্রহী। শুধু তাই নয়, উভয় দেশের সঙ্গেই বাণিজ্য সম্পর্ক মজবুত করার কথাও তিনি ভেবেছেন। এবার তাঁর দাবি, বিশ্ব একটা পরমাণু যুদ্ধের সাক্ষী থাকত। কিন্তু তিনি সেই যুদ্ধ আটকেছেন। সংবাদমাধ্যমে ট্রাম্প বলেছেন, ''ভারত-পাকিস্তানের সঙ্গে বাণিজ্য করব। বলেছিলাম, যুদ্ধ বন্ধ না করলে সেটা সম্ভব হবে না। ওরা পরমাণু যুদ্ধের দিকে চলে যাচ্ছিল। আমিই সেই যুদ্ধ পরিস্থিতি থামিয়েছি।''
গত শনিবার ভারত এবং পাকিস্তানের তরফে যুদ্ধবিরতি ঘোষণার কিছুক্ষণ আগেই সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে পোস্ট করেন ডোনাল্ড ট্রাম্প। বলেছিলেন, রাতভর তাঁদের সঙ্গে আলোচনা করেই দুই দেশ এই সিদ্ধান্ত নিয়েছে। ভারত ও পাকিস্তানের শক্তিশালী এবং অটল নেতৃত্বের জন্য তিনি অত্যন্ত গর্বিত। দুই দেশই বুঝতে পেরেছে যে এবার আগ্রাসন বন্ধ করার সময় এসেছে। এবার স্পষ্টভাবে পরমাণু যুদ্ধ থামানোর দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট।
জম্মু-কাশ্মীর ইস্যুতে এরা আগে অবাক করা মন্তব্য করেছিলেন ট্রাম্প। তাঁর বক্তব্য ছিল, 'হাজার বছর ধরে ভারত-পাকিস্তানের লড়াই চলছে জম্মু-কাশ্মীর নিয়ে!' 'হাজার বছর ধরে ভারত-পাকিস্তানের লড়াই চলছে জম্মু-কাশ্মীর নিয়ে!' শুধু এই বলেই থামেননি ট্রাম্প। ভারত-পাকিস্তান সীমান্ত সমস্যা সম্পর্কে বলেছিলেন, দুই দেশের সীমান্ত সমস্যা নাকি দেড় হাজার বছরের! এত বছরের সমস্যা একদিনে মিটে যাবে না। সময় লাগবে। তবে তিনি আশা করেন, দ্রুত সব সমস্যা মিটবে।