Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

নিজ্জর হত্যার কোনও প্রমাণ ভারতকে দেয়নি কানাডা, প্রকাশ্যে মানলেন ট্রুডোই

কানাডার প্রধানমন্ত্রী অবশ্য দাবি করেছেন, তাঁর দেশের সার্বভৌমত্বের উপর আঘাত হানার যে গভীর ষড়যন্ত্র শুরু হয়েছিল তা আটকে দেওয়া গিয়েছে।

নিজ্জর হত্যার কোনও প্রমাণ ভারতকে দেয়নি কানাডা, প্রকাশ্যে মানলেন ট্রুডোই

ফাইল চিত্র

শেষ আপডেট: 17 October 2024 09:27

দ্য ওয়াল ব্যুরো: ভারত ও কানাডার মধ্যে চরম কূটনৈতিক বিবাদের মাঝে সম্পূর্ণ ভিন্ন কথা শোনা গেল জাস্টিন ট্রুডোর গলায়। কানাডার ফরেন ইন্টারফেয়ারেন্স কমিশনের কাছে হাজির হয়ে কানাডার প্রধানমন্ত্রী স্বীকার করেছেন তাঁর দেশে খলিস্তানি সমর্থক হরদীপ সিং নিজ্জরকে ভারতীয় এজেন্ট খুন করেছে বলে কোনও খবর তথ্য প্রমাণ  নেই। তবে জোড়ালো গোয়েন্দা তথ্য রয়েছে। 

ট্যুডোর এই মন্তব্যের পর ভারতের বিদেশ মন্ত্রক কড়া প্রতিক্রিয়ায় বলেছে, আমরা প্রথম থেকেই তথ্য প্রমাণ দাবি করে আসছিলাম। ট্রুডোর প্রশাসন বারে বারে সেই প্রস্তাব এড়িয়ে গিয়েছে। 

কানাডার প্রধানমন্ত্রী অবশ্য দাবি করেছেন, তাঁর দেশের সার্বভৌমত্বের উপর আঘাত হানার যে গভীর ষড়যন্ত্র শুরু হয়েছিল তা আটকে দেওয়া গিয়েছে। আরও দাবি করেছেন, তিনি গোয়েন্দা তথ্যকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন। 

ভারত-কানাডার চলমান বিতর্কের শুরু গত বছর সেপ্টেম্বরে। দিল্লিতে অনুষ্ঠিত জি-২০ সম্মেলন শেষ করে দেশে ফিরেই কানাডার প্রধানমন্ত্রী দেশের সংসদে জানান, খলিস্তানের সমর্থক হরদীপ সিং নিজ্জরকে খুন করেছে ভারতীয় এজেন্ট। সেই হত্যাকাণ্ডকে কানাডার সার্বভৌমত্বের উপর আঘাত বলেও বর্ণনা করেন তিনি। 

নিজ্জর খুন হন গত বছর জুনে কানাডার ব্রিটিশ কলম্বিয়া প্রদেশে। তিনি কানাডার বাসিন্দা হলেও ভারতে একাধিক অপরাধে যুক্ত ছিল। ভারত অনেকবার কানাডাকে বলেছে নিজ্জরকে ফেরত পাঠাতে।

কানাডা এখন দাবি করছে ওই হত্যাকাণ্ডে হাত ছিল ওটায়া অর্থাৎ কানাডার রাজধানীতে অবস্থিত ভারতের হাই কমিশন অফিসের। সেই তথ্যও গোয়েন্দা রিপোর্টে রয়েছে। এই অভিযোগের পর ভারতীয় হাই কমিশনার সহ বেশ কয়েকজনকে নয়া দিল্লি  দেশে ফিরিয়ে নিচ্ছে।

ট্রুডো বুধবার আরও বলেছেন, গত বছর সেপ্টেম্বরে দিল্লিতে জি-২০ সম্মেলনে যোগ দিতে গিয়ে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিজ্জর হত্যার বিষয়টি জানিয়েছিলেন। বলেছিলেন, ভারতও সমানতালে তদন্ত করে দেখুক তাদের এজেন্সিগুলি কোনও এজেন্ট নিয়োগ করেছিল কিনা। তাঁর অভিযোগ, সেই প্রস্তাবে সায় না দিয়ে ভারত একতরফা নথিপত্র দাবি করতে থাকে। আর তাতেই বোঝাপড়া ভেস্তে যায়।


```