Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মস্কোয় কি সত্যি আইএস হামলা চালিয়েছিল, আমেরিকাকে সন্দেহের তিরে বিঁধল রাশিয়া

ইউক্রেনের থেকে নজর হটাতে দায় চাপিয়েছে জঙ্গিদের দিকে?

মস্কোয় কি সত্যি আইএস হামলা চালিয়েছিল, আমেরিকাকে সন্দেহের তিরে বিঁধল রাশিয়া

মস্কোয় আইএস হামলা

শেষ আপডেট: 25 March 2024 17:08

দ্য ওয়াল ব্যুরো: মস্কোর কাছে কনসার্ট হলে ইসলামিক স্টেট জঙ্গি সংগঠনই কি হামলা চালিয়েছিল? সোমবার এই মারাত্মক রহস্যজনক প্রশ্ন তুলল রাশিয়া। একইসঙ্গে আমেরিকার বিরুদ্ধে পরোক্ষে সত্য গোপন করার অভিযোগ তুলে রাশিয়া বলেছে, ইউক্রেনকে বাঁচানোর চেষ্টা করছে ওয়াশিংটন। গত দুদশকের মধ্যে রাশিয়ার ভিতরে সবথেকে প্রাণঘাতী হামলা ছিল এটি। এখনও পর্যন্ত ১৩৭ জনের মৃত্যু হয়েছে। জখমের সংখ্যা ১৮২। জঙ্গি হামলার পরপরই মার্কিন চর সংস্থাগুলি জানিয়ে দেয় যে, আফগানিস্তানের ইসলামিক স্টেটস খোরাসান গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেছে। শুক্রবার থেকে এনিয়ে মুখে কুলুপ এঁটে থাকলেও এদিন সরাসরি আমেরিকার দিকে সত্য গোপনের অভিযোগ তুলল ক্রেমলিন কর্তৃপক্ষ।

আমেরিকার দাবি, তারা এ ধরনের হামলার সতর্কতা দিয়েছিল রাশিয়াকে। তারপরেও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন প্রকাশ্যে হামলাকারীদের সঙ্গে ইসলামিক জঙ্গিদের সম্পর্ক আছে বলে স্বীকার করেননি। পুতিন গোড়া থেকেই ইউক্রেনের দিকে আঙুল তুলে এসেছেন। যদিও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি অভিযোগ নস্যাৎ করে বলেছিলেন, অযথা আমাদের দিকে বন্দুক তাক করছে রাশিয়া।

এরপর এদিন রাশিয়ার বিদেশ মন্ত্রকের মুখপাত্র মারিয়া জাখারোভা আমেরিকার কাছে প্রশ্ন তুলে বলেন, এই হামলার পিছনে যে ইসলামিক স্টেট ছিল কীভাবে সে ব্যাপারে নিশ্চিত হল ওয়াশিংটন। এই সংগঠনটির ইরাক, সিরিয়া এবং আফগানিস্তানের একাংশ ছাড়া অন্য কোথাও নিয়ন্ত্রণ নেই। রাশিয়ার নতুন প্রাভদা সংবাদপত্রে একটি নিবন্ধে মারিয়া লিখেছেন, কিয়েভের দিক থেকে নজর সরাতে মার্কিন যুক্তরাষ্ট্র ইসলামিক স্টেটকে এগিয়ে দিচ্ছে। তিনি আরও লিখেছেন, রুশ জনগণ যেন মনে রাখেন ১৯৮০ সালে সোভিয়েত বাহিনীর বিরুদ্ধে তথাকথিত মুজাহিদিন জঙ্গিদের লেলিয়ে দিয়েছিল আমেরিকা। ওসামা বিন লাদেন সহ গোটা আল কায়েদাকে অর্থ-অস্ত্র দিয়ে সাহায্য ও সমর্থন করেছিল যুক্তরাষ্ট্র।


```