Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

গাজায় শান্তি ফেরাতে দিল্লির যোগদানেই মিলবে সমাধান! ভারতে এসে আশাবাদী প্যালেস্তাইনের বিদেশমন্ত্রী

গাজার ভবিষ্যৎ নিয়ে যে সমস্ত আন্তর্জাতিক প্রস্তাব আসছে, তার সবই গ্রহণযোগ্য নয়। তিনি বিশেষভাবে উল্লেখ করেন, ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত গাজাকে ‘মেডিটেরেনিয়ান রিভিয়েরা’ বানানোর ধারণা। 

গাজায় শান্তি ফেরাতে দিল্লির যোগদানেই মিলবে সমাধান! ভারতে এসে আশাবাদী প্যালেস্তাইনের বিদেশমন্ত্রী

ভারত সফরে প্যালেস্তাইনের বিদেশমন্ত্রী

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 30 January 2026 21:17

দ্য ওয়াল ব্যুরো: গাজা শান্তি প্রক্রিয়ায় ভারতের (India's role in Gaza peace) সম্ভাব্য ভূমিকা নিয়ে আশাবাদী প্যালেস্তাইন। আমেরিকার উদ্যোগে তৈরি হতে যাওয়া ‘পিস বোর্ড ফর গাজা’-য় ভারতকে আমন্ত্রণ জানানো হয়েছে। যদিও নয়াদিল্লি এখনও চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি, তবুও প্যালেস্তাইনের বিদেশমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিলেন, ভারত বোর্ডে যোগ দিলে তা শান্তি প্রতিষ্ঠার পথকে (Gaza conflict peace talks) আরও দৃঢ় করতে পারে। তাদের বিশ্বাস, আন্তর্জাতিক আইনের ভিত্তিতে দুই রাষ্ট্রের জটিলতা সমাধানে ভারতের দীর্ঘদিনের অবস্থানই ভবিষ্যত আলোচনার দিক নির্দেশ করবে।

ভারতে অনুষ্ঠিত ভারত-আরব বিদেশমন্ত্রীদের বৈঠকে যোগ দিতে এসে প্যালেস্তাইনের বিদেশ প্রতিমন্ত্রী ভারসেন আগাবেকিয়ান শাহিন (Palestine foreign minister India tour) বলেন, ভারত যদি এই শান্তি বোর্ডে যোগ দেয়, তাহলে তারা নিজস্ব শান্তির ধারণা ও আন্তর্জাতিক আইনের মানদণ্ডেই সিদ্ধান্ত নেবে (India role in Gaza peace board)। একই সঙ্গে তিনি জানান, এই উদ্যোগ প্যালেস্তাইন জন্য ইতিবাচক হতে পারে, যদি লক্ষ্য ও ফলাফলের পথ পরিষ্কার থাকে।

শাহিন বলেন, গাজার ভবিষ্যৎ নিয়ে যে সমস্ত আন্তর্জাতিক প্রস্তাব আসছে, তার সবই গ্রহণযোগ্য নয়। তিনি বিশেষভাবে উল্লেখ করেন, ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত গাজাকে ‘মেডিটেরেনিয়ান রিভিয়েরা’ বানানোর ধারণা। তাঁর বক্তব্য, যদি প্যালেস্তাইনের মানুষের জন্য উন্নয়ন হয়, তাহলে আপত্তি নেই। কিন্তু প্যালেস্তাইনিদের স্বার্থ ও অধিকার না মেনে কোনও পরিকল্পনা চাপিয়ে দেওয়া হলে তা কখনওই গ্রহণযোগ্য হবে না।

গাজায় (Gaza) আগের তুলনায় পরিস্থিতি কিছুটা শান্ত হলেও, শাহিন সতর্ক করে বলেন যে বর্তমানে যুদ্ধবিরতি যেকোনও সময় লঙ্ঘন হতে পারে। স্থায়ী যুদ্ধবিরতি ছাড়া পুনর্গঠন বা স্বাভাবিক জীবনে ফেরা সম্ভব নয়। তাঁর দাবি, গাজা নয়, পশ্চিম তীরেও পরিস্থিতি খারাপ হচ্ছে। সেখানেও বেআইনি বসতি স্থাপনকারীদের অত্যাচার প্রতিদিনই প্যালেস্তাইনিদের জীবন দুর্বিষহ করে তুলছে। তিনি সরাসরি অভিযোগ করেন, “আমরা এক ধরনের বর্ণবিদ্বেষের শিকার হচ্ছি।”

শান্তি বোর্ডে পাকিস্তানের (Pakistan in Gaza peace board) অন্তর্ভুক্তি নিয়ে বিতর্ক কম নয়। কিন্তু শাহিন স্পষ্ট জানিয়ে দেন, বিশ্বের কোনও দেশই অন্যকে বলে দিতে পারে না কে আলোচনার অংশ হবে, কে হবে না। তাঁর মতে, “ইজরায়েল বিশ্বকে বলে দিতে পারে না কী গ্রহণযোগ্য।" তিনি স্পষ্ট করেন, 'যা আন্তর্জাতিক আইনের সঙ্গে সঙ্গতিপূর্ণ তাই গ্রহণযোগ্য হিসেবে বিবেচিত হবে।”

এছাড়া তিনি মার্কিন যুক্তরাষ্ট্র (US) ও ইরানের (Iran) মধ্যে বাড়তে থাকা উত্তেজনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তাঁর মতে, অঞ্চলের যেকোনও সংঘাত গাজার অস্থিরতাকে আরও বাড়িয়ে দিতে পারে। তাই সব সমস্যার সমাধান আলোচনার টেবিলেই হওয়া উচিত, শক্তি প্রয়োগ করে নয়।

শেষে শাহিন জানান, প্যালেস্তাইন এখনও বিশ্বাস করে যে সঠিক পথে এগোলে আমেরিকাও শান্তি প্রক্রিয়ায় ইতিবাচক ভূমিকা রাখতে পারে, তবে শর্ত একটাই, প্যালেস্তাইনের অধিকারকে সম্মান জানাতে হবে। তাঁর কথায়, “দুই দেশের জনগণের অধিকারকেই সমানভাবে সম্মান জানানো হলে তবেই প্রকৃত শান্তি ফিরবে।”


```