Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মৃত ১৫০ পার, নিখোঁজ বহু! ভূমিকম্পে বিপর্যস্ত মায়ানমার-থাইল্যান্ডে শুধুই হাহাকার

মায়ানমারের পাশাপাশি থাইল্যান্ডেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ভূমিকম্পের ফলে। দুই দেশ মিলিয়ে জখম হয়েছেন অন্তত ৩৫০।

মৃত ১৫০ পার, নিখোঁজ বহু! ভূমিকম্পে বিপর্যস্ত মায়ানমার-থাইল্যান্ডে শুধুই হাহাকার

ফাইল চিত্র

শেষ আপডেট: 28 March 2025 23:52

দ্য ওয়াল ব্যুরো: ভূমিকম্পে (Earthquake) বিধ্বস্ত মায়ানমার (Myanmar)। দু-দফায় বিরাট কম্পনের জেরে কার্যত তছনছ হয়েছে একাধিক শহর। ভূমিকম্পের পর সাগাইং, মান্দালয়, ম্যাগওয়ে, বাগো, ইস্টার শান রাজ্য এবং রাজধানী নেপিডোতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। ভূমিকম্পে মৃত্যু এবং ক্ষয়ক্ষতির আনুমানিক হিসাবও দিতে পারছে না দেশটির সামরিক সরকার। তবে শেষ পাওয়া খবর অনুযায়ী, ১৫০ জনেরও বেশি মৃত্যু হয়েছে সে দেশে। 

মায়ানমারের পাশাপাশি থাইল্যান্ডেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ভূমিকম্পের ফলে। দুই দেশ মিলিয়ে জখম হয়েছেন অন্তত ৩৫০। নিখোঁজ মানুষের সংখ্যার কোনও হিসাব নেই। থাইল্যান্ডে এখনও পর্যন্ত ৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এই সংখ্যা যে বাড়তে পারে তার আশঙ্কা রয়েছে। কারণ, একাধিক বহুতল ভেঙে পড়েছে এবং তার তলায় বহু মানুষ চাপা পড়ে রয়েছেন। 

প্রথমে মায়ানমারের মান্দালয়ে প্রবল তীব্র ভূমিকম্প হয়। রিখটার স্কেলে মাত্রা ছিল ৭.৭। এরপর মাত্র ১২ মিনিটের মধ্যে দ্বিতীয় ভূমিকম্প হয়, রিখটার স্কেল যার মাত্রা ছিল ৬.৪। এই পরিস্থিতিতে ভারত বিশেষ বার্তা দিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, 'সবরকম সাহায্যের জন্য আমরা প্রস্তুত। আমাদের কর্তৃপক্ষকে সতর্ক থাকতে নির্দেশ দিয়েছি।' এও জানান, ভারত সরকার মায়ানমার ও থাইল্যান্ড সরকারের সঙ্গে যোগাযোগ রাখার চেষ্টা করছে। 

একাধিক সূত্র জানিয়েছে, মৃতের সংখ্যা হাজার ছাড়াতে পারে। কারও কারও ধারণা মৃত ও আহতের সংখ্যা অভাবনীয় হতে পারে। কারণ ধ্বংসস্তুপ থেকে চাপা পড়া মানুষকে উদ্ধার করার মতো পরিকাঠামোর খুবই অভাব। 

শুক্রবার প্রথমে মায়ানমারের মান্দালয়ে তীব্র ভূমিকম্প হয়। পরে থাইল্যান্ডের রাজধানী শহর ব্যাঙ্কক ও উত্তরাংশের চিয়াং মাই সহ গোটা মায়ানমারে কম্পন অনুভূত হয়।


```