Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

পাকিস্তানকে বদলা নেওয়ার হুমকি আফগানিস্তানের, 'সার্জিক্যাল স্ট্রাইকে' মৃত ৪৬ তালিবান জঙ্গি

কাপুরুষের মতো আচরণ বরদাস্ত করবে না তালিবান।

পাকিস্তানকে বদলা নেওয়ার হুমকি আফগানিস্তানের, 'সার্জিক্যাল স্ট্রাইকে' মৃত ৪৬ তালিবান জঙ্গি

এই হামলার বদলা নেওয়া হবে বলে জানিয়েছে আফগান তালিবান।

শেষ আপডেট: 25 December 2024 16:21

দ্য ওয়াল ব্যুরো: সীমানা পেরিয়ে আফগানিস্তানে ঢুকে পাকিস্তানের সার্জিক্যাল স্ট্রাইকের বদলা নেবে তালিবান। পাকিস্তানের দাবি, মঙ্গলবার রাতে সীমান্তের কাছে আফগানিস্তানে ঢুকে জঙ্গি ঘাঁটি ধ্বংস করেছে পাক বিমানবাহিনী। প্রাথমিকভাবে ১৫-১৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেলেও বুধবার বেলার দিকে তালিবান প্রশাসন জানায় অন্তত ৪৬ জনের মৃত্যু হয়েছে। যার মধ্যে অধিকাংশই শিশু ও মহিলা। জখম হয়েছেন আরও বেশ কয়েকজন। এই হামলার বদলা নেওয়া হবে বলে জানিয়েছে আফগান তালিবান।

তালিবান প্রশাসনের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বলেন, গতকাল রাতে (মঙ্গলবার) পাকিস্তানের বোমারু বিমান পাকটিকা প্রদেশের বারমেল জেলার চারটি এলাকায় বোমাবর্ষণ করে। তাতে শিশু ও মহিলা সহ ৪৬ জনের মৃত্যু হয়েছে। পাকিস্তানি বাহিনীর এক পদস্থ কর্তা বলেছেন, সীমান্ত এলাকায় তালিবান জঙ্গিদের আনাগোনা বেড়ে যাওয়ায় এই হামলা হয়েছে। সাধারণ মানুষ নয়, জঙ্গি ঘাঁটিগুলিকেই টার্গেট করেছে জেট বিমানগুলি।

আফগান প্রতিরক্ষা দফতরের তরফে এই হামলাকে বর্বর এবং স্পষ্টতই আগ্রাসনের চেষ্টা বলে বর্ণনা করা হয়েছে। তালিবান কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলেছে, এই হামলার জবাব দেওয়া হবে। আফগানিস্তানের ইসলামি আমিরশাহি ছেড়ে কথা বলবে না। এই কাপুরুষের মতো আচরণ বরদাস্ত করবে না তালিবান। দেশের সীমান্ত, জমি এবং সার্বভৌমত্ব রক্ষাই আমাদের প্রধান ও প্রথম কর্তব্য বলে হুঁশিয়ারি দিয়েছে আফগানিস্তান।


```