Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

জামিন পেলেন ভাস্কর ঘোষ সহ ১৬ জন আন্দোলনকারী, নিয়োগের দাবিতে বিক্ষোভ থেকে গ্রেফতার হন

জামিন পেলেন সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ সহ ১৬ জন। শ

জামিন পেলেন ভাস্কর ঘোষ সহ ১৬ জন আন্দোলনকারী, নিয়োগের দাবিতে বিক্ষোভ থেকে গ্রেফতার হন

শেষ আপডেট: 6 April 2024 16:33

দ্য ওয়াল ব্যুরো: শুক্রবার নিয়োগের দাবিতে আন্দোলনের সময়ে গ্রেফতার হয়েছিলেন। এক রাত পুলিশ লকআপে কাটিয়ে জামিন পেলেন সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ সহ ১৬ জন। শনিবার ৫০০ টাকার ব্যক্তিগত বন্ডে তাঁদের জামিন দেওয়া হয়েছে।

শুক্রবার দুপুরে কলকাতার রাজপথে মিছিলে নেমেছিলেন চাকরিপ্রার্থীদের সাতটি সংগঠন। কলেজস্ট্রিট থেকে ধর্মতলা পর্যন্ত ছিল মিছিল। প্রথম থেকে শান্তিপূর্ণ মিছিল হলেও ডোরিনা ক্রসিংয়ের সামনে আসতেই প্রার্থীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি শুরু হয়। নিয়োগের দাবিতে চাকরিপ্রার্থীরা রাস্তায় বসে পড়লে, তাঁদের পুলিশ তুলে দেয় বলে অভিযোগ। চাকরিপ্রার্থীদের সমর্থনে এদিনের মিছিলে পা মিলিয়েছিলেন সংগ্রামী যৌথ মঞ্চের প্রতিনিধিরাও।

শুক্রবারের মিছিল থেকেই গ্রেফতার হয়েছিলেন ভাস্কর ঘোষ-সহ ১৬ জন আন্দোলনকারী। শনিবার তাঁদের ব্যাঙ্কশাল আদালতে পেশ করা হয়। বিচারক প্রত্যেকের ব্যক্তিগত বন্ডে জামিন মঞ্জুর করেছেন।

আন্দোলনকারীদের পক্ষে জামিনের জন্য সওয়াল করেন আইনজীবী তথা বিজেপি নেতা কৌস্তভ বাগচী। অন্যদিকে, সরকারি আইনজীবী ধৃতদের সম্পত্তি নষ্ট করার, রাস্তা বন্ধ করে রাখার অভিযোগ তোলেন। দুই পক্ষের সওয়াল জবাব শোনার পর বিচারক ১৬ জনকেই ৫০০ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন মঞ্জুর করেন। 

এদিন গ্রেফতার হওয়ার পর ভাস্কর ঘোষ বলেছিলেন, "আমি জানতে পেরেছি পুলিশ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মদতেই এভাবে আন্দোলন থামিয়ে দিয়েছে। ওনার মদতেই বিক্ষোভে বাধা দেওয়া হয়েছে। কিন্তু আমাদের আন্দোলন থামবে না।”

আন্দোলনকারীদের দাবি, পরীক্ষা, ইন্টারভিউও হয়েছে। কিন্তু আট বছর ধরে কোনও নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়নি। রাজ্যের বিভিন্ন নিয়োগ প্রক্রিয়া থমকে রয়েছে। ফলে প্রার্থীদের চাকরির বয়স পেরিয়ে যাচ্ছে। সেই সঙ্গে নিয়োগে স্বচ্ছতার প্রশ্ন তুলেন চাকরিপ্রার্থীরা।একাধিক দাবি দাওয়া নিয়ে শুক্রবার রাজ্য গ্রুপ ডি ২০১৭, ২০০৯ দক্ষিণ ২৪ পরগনার প্রাইমারি মঞ্চ, এনএসকিউ এফ শিক্ষক পরিবার যুব ছাত্র অধিকার মঞ্চ, নবম দশম যুব ছাত্র অধিকার মঞ্চ, কর্মশিক্ষা মাদ্রাসা পাস প্রার্থী মঞ্চ, ২০১৪ প্রাইমারি টেট, একতা মঞ্চ যৌথভাবে মহামিছিলের কর্মসূচি নেয়। 


```