Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
West Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের

বিশ্ব জুড়ে করোনায় মৃতের সংখ্যা ১ লক্ষ ছাড়াল, গত আট দিনে মৃত্যু হয়েছে ৫০ হাজার মানুষের

দ্য ওয়াল ব্যুরো: বিশ্ব জুড়ে করোনাভাইরাসের সংক্রমণে মৃত্যুর সংখ্যা শুক্রবার ১ লক্ষ ছাড়িয়ে গেল। সংবাদসংস্থা রয়টার্স জানিয়েছে, শুক্রবার পর্যন্ত আক্রান্ত হয়েছেন প্রায় ১৬ লক্ষ মানুষ। করোনাভাইরাসের সংক্রমণের মধ্য চিনের উহান শহরে প্রথম মৃত্যুর

বিশ্ব জুড়ে করোনায় মৃতের সংখ্যা ১ লক্ষ ছাড়াল, গত আট দিনে মৃত্যু হয়েছে ৫০ হাজার মানুষের

শেষ আপডেট: 10 April 2020 18:17

দ্য ওয়াল ব্যুরো: বিশ্ব জুড়ে করোনাভাইরাসের সংক্রমণে মৃত্যুর সংখ্যা শুক্রবার ১ লক্ষ ছাড়িয়ে গেল। সংবাদসংস্থা রয়টার্স জানিয়েছে, শুক্রবার পর্যন্ত আক্রান্ত হয়েছেন প্রায় ১৬ লক্ষ মানুষ। করোনাভাইরাসের সংক্রমণের মধ্য চিনের উহান শহরে প্রথম মৃত্যুর ঘটনা ঘটেছিল ৯ জানুয়ারি। তার পর থেকে কোভিড সংক্রমণে ৫০ হাজার মানুষের মৃত্যু হতে ৮৩ দিন সময় লেগেছে। কিন্তু তার পর মাত্র আট দিনে আরও ৫০ হাজার মানুষের মৃত্যু হয়েছে। এই মুহূর্তে যা পরিস্থিতি তাতে আমেরিকায় করোনা আক্রান্তের সংখ্যা সব থেকে বেশি। প্রায় পাঁচ লক্ষ ছুঁই ছুঁই। গত চব্বিশ ঘন্টায় সেখানে নতুন ১৮ হাজার মানুষের আক্রান্ত হওয়ার খবর মিলেছে। সেই সঙ্গে মৃত্যু হয়েছে আরও ১৩০০ জনের। গতকাল বৃহস্পতিবারই গোটা পৃথিবী জুড়ে কোভিডের আক্রমণে ৭৩০০ জন মানুষের মৃত্যু হয়েছে। বিশেষজ্ঞদের মতে, গত কয়েকদিন ধরে কোভিড আক্রান্তদের মধ্যে ৬ থেকে ১০ শতাংশের গড়ে মৃত্যু হয়েছে। যদিও এ ব্যাপারে মতান্তরও রয়েছে। অনেকের মতে, প্রকৃত আক্রান্তের সংখ্যা অনেক বেশি। অনেকেরই শরীরে কোনও উপসর্গ দেখা দিচ্ছে না। বিশ্ব জুড়ে এই মহামারীকে ষাটের দশকে বিলেতের প্লেগ মহামারীর সঙ্গে তুলনা করছেন। তখনও প্রায় ১ লক্ষ মানুষের মৃত্যু হয়েছিল শুধু লন্ডন শহরেই। যদিও এই সংখ্যা স্প্যানিশ ফ্লুতে মৃত্যুর সংখ্যার তুলনায় কম। ১৯১৮ সালে সেই অতি মহামারী ছড়িয়েছিল। তাতে ২০ মিলিয়ন মানুষের মৃত্যু হয়েছিল বলে জানা যায়।

```