Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

সুস্থ আছি দাবি করে বাইডেনের ঘোষণা, আমিই প্রেসিডেন্ট পদে যোগ্যতম প্রার্থী

জো বাইডেনের দাবি, তিনি পুরোপুরি সুস্থ।

সুস্থ আছি দাবি করে বাইডেনের ঘোষণা, আমিই প্রেসিডেন্ট পদে যোগ্যতম প্রার্থী

জো বাইডেন - ট্রাম্প

শেষ আপডেট: 12 July 2024 13:48

দ্য ওয়াল ব্যুরো: জো বাইডেনের দাবি, তিনি পুরোপুরি সুস্থ। প্রতিদিন কাজের মধ্য দিয়েই তার প্রমাণ দিচ্ছেন। পাশাপাশি চিকিৎসকেরাও যাবতীয় শারীরিক ও মানসিক পরীক্ষা নিরীক্ষার পর জানিয়েছেন তিনি পুরোপুরি সুস্থ। আর সেই কারণেই তিনি প্রেসিডেন্ট নির্বাচনে লড়াই করবেন। এই ব্য্যাপারে নিজেকে যোগ্যতম বলেও ঘোষণা করেছেন বাইডেন। 

যদিও এত কথা যে সাংবাদিক সম্মেলনে বলেছেন, সেখানে শুরুতেই ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে ভাইস প্রেসিডেন্ট ট্রাম্প বলে সম্মোধন করে বসেন বাইডেন। সেই ভুল সংশোধনও করেননি। ফলে বাইডেন নিজের ভুল ধরতে পারছেন কিনা নতুন করে সে প্রশ্ন সামনে এসেছে। বাইডেন সাম্প্রতিক অতীতে আরও কয়েকবার এমন ভুল করেছেন। কিন্তু ভুল শোধরাননি। এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় তীব্র কটাক্ষ, বিদ্রুপের মুখে পড়েছেন প্রেসিডেন্ট। 

বয়স ও শারীরিক কারণে বাইডেনকে প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়ানোর পরামর্শ দিয়েছেন তাঁর দল ডেমোক্র্যাটিক পার্টির একাধিক নেতা। গতমাসে রিপাবলিকান পার্টির প্রার্থী প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মুখোমুখি বিতর্কে বাইডেনের ‘ছেড়ে দে মা কেঁদে বাঁচি’ দশা প্রত্যক্ষ করার পর নিজের দলেই তাঁর গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন চিহ্ন উঠে গেছে। 

কিন্তু বৃহস্পতিবার ভারতীয় সময় গভীর রাতে হোয়াইট হাউসের সাংবাদিক সম্মেলনে ৮১ বছর বয়সি বাইডেন নিজের সুস্থতা দাবি করার পাশাপাশি ঘোষণা করেন, প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরছেন না। 

সাংবাদিক সম্মেলনে প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট দাবি করেছেন রাশিয়ার ভ্রাদিমির পুতিন ও চিনের শি জিং পিনেকে টেক্কা দিতে তিনি সদা প্রস্তুত। কিন্তু তার কোনও প্রয়োজন দেখছেন না।


```