Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সংঘাতের আবহে কাবুলে তালিবান শীর্ষনেতার সঙ্গে গোপন বৈঠক সিআইএ প্রধানের?

দ্য ওয়াল ব্যুরো: তালিবানের সঙ্গে তলে তলে আলোচনা চালাচ্ছে আমেরিকা? তালিবান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে ৩১ আগস্টের পর আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের মেয়াদ বাড়লে পরিণতি খারাপ হওয়ার হুমকি দিয়েছে। আবার তিনি তালিবানকে বিশ্বাস করেন কিন

সংঘাতের আবহে কাবুলে তালিবান শীর্ষনেতার সঙ্গে গোপন বৈঠক সিআইএ প্রধানের?

শেষ আপডেট: 24 August 2021 14:55

দ্য ওয়াল ব্যুরো: তালিবানের সঙ্গে তলে তলে আলোচনা চালাচ্ছে আমেরিকা? তালিবান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে ৩১ আগস্টের পর আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের মেয়াদ বাড়লে পরিণতি খারাপ হওয়ার হুমকি দিয়েছে। আবার তিনি তালিবানকে বিশ্বাস করেন কিনা, প্রশ্ন করা হলে খোদ বাইডেন বলেন, কাউকে বিশ্বাস করি না আমি! তার মধ্যেই দি ওয়াশিংটন পোস্ট-এর খবর,  কাবুলে তালিবানের সহ প্রতিষ্ঠাতা মোল্লা আবদুল গনি বারাদারের সঙ্গে গোপন বৈঠক করেছেন মার্কিন গুপ্তচর সংস্থা সিআইএ-র প্রধান উইলিয়াম বার্নস। স্বাভাবিক ভাবে দুনিয়াব্যাপী কৌতূহল তৈরি হয়েছে, সত্যিই এমন কোনও বৈঠক হয়ে থাকলে কী  কথা  হয়েছে সেখানে? ৩১ এর  মধ্যে তালিবান নিয়ন্ত্রিত আফগানিস্তান থেকে কয়েক হাজার বিপন্ন মানুষজনকে উদ্ধার করার চ্যালেঞ্জের মধ্যেই বারাদার-বার্নস বৈঠকের খবর বেরল। খবরটা সত্যি হলে আফগানিস্তান তালিবানের হাতে যাওয়ার পর তাদের সঙ্গে বাইডেন প্রশাসনের একেবারে সর্বোচ্চ পর্যায়ের বৈঠক বলা যাবে। বাইডেনের সবচেয়ে অভিজ্ঞ কূটনীতিকদের অন্যতম বার্নস, আর বারাদারও কাবুলে ক্ষমতা দখল করা শীর্ষ তালিবান নেতাদের একজন। কাতারে তালিবানের রাজনৈতিক দপ্তর চালান তিনি। সত্যিই কি বৈঠক হয়েছে দুজনের, প্রশ্ন করা হলে সিআইএ-র মুখপাত্র তা নিশ্চিত করতে চাননি। ডিরেক্টর কোথায় যাচ্ছেন, তাঁর গতিবিধি নিয়ে এজেন্সি কোনও আলোচনা করে না, বলেন তিনি। মার্কিন সংবাদপত্রটি অজ্ঞাতপরিচয় সূত্রকে উল্লেখ করে বারাদার-বার্নস  বৈঠকের খবর দিলেও দুজনের আলোচনার বিষয়বস্তু সম্পর্কে কিছু জানায়নি। তবে তারা জানিয়েছে, হতে পারে কাবুল থেকে আফগান সহ  মার্কিন নাগরিকদের ফেরানোর চরম সময়সীমা পিছনো নিয়ে আলোচনা  হয়েছে। কাবুল বিমানবন্দরে কাতারে কাতারে আফগান নাগরিক অপেক্ষা  করে আছেন, বিমানে যদি দেশের বাইরে কোথাও গিয়ে তালিবানি শাসন, অত্যাচার থেকে রক্ষা পাওয়া যায়। বাইডেন আগেই ৩১ আগস্ট মার্কিন, ব্রিটিশ সেনার তদারকিতে বিমানে উদ্ধার অপারেশন শেষ করার সময়সীমা স্থির করেছিলেন। কিন্তু সম্প্রতি তিনি প্রয়োজনে সেই মেয়াদ বাড়তে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন। তাতেই খাপ্পা তালিবান মুখপাত্র বলেছে, তারা এটা হতে দেবে না। ৩১ আগস্ট হল ‘লাল সীমারেখা’। সেখানে আর দেরি হওয়া মানে ধরে নেওয়া হবে আমেরিকার ‘দখলদারি ‘আরও কিছুদিন বহাল থাকবে। স্কাই নিউজকে তালিবান  মুখপাত্র সুহেইল শাহিন বলেছে, উদ্ধার প্রক্রিয়া চালাতে আমেরিকা, ব্রিটেন আরও সময় চাইলে উত্তরটা হবে, না! নয়তো তার প্রতিক্রিয়া হবে ভয়াবহ। এদিকে কাবুল থেকে উদ্ধার অভিযান খতিয়ে দেখতে ভার্চুয়াল জি-৭ বৈঠকও চলছে মঙ্গলবার।  

```