Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

দক্ষিণ চিন সাগরে হঠাৎ ১০ ফুটের মধ্যে চিনা-মার্কিন যুদ্ধবিমান, কী ছক কষছে ড্রাগনের দেশ

রাতের আঁধারে মার্কিন বি-৫২ ফাইটার জেটের রেডারে ধরা পড়ল অদ্ভুত দৃশ্য। আচমকাই পাইলট দেখলেন চিনা জে-১১ যুদ্ধবিমান একেবারে নাকের ডগায় চলে এসেছে।

দক্ষিণ চিন সাগরে হঠাৎ ১০ ফুটের মধ্যে চিনা-মার্কিন যুদ্ধবিমান, কী ছক কষছে ড্রাগনের দেশ

শেষ আপডেট: 27 October 2023 14:13

দ্য ওয়াল ব্যুরো: রাতের আঁধারে মার্কিন বি-৫২ ফাইটার জেটের রেডারে ধরা পড়ল অদ্ভুত দৃশ্য। আচমকাই পাইলট দেখলেন চিনা জে-১১ যুদ্ধবিমান একেবারে নাকের ডগায় চলে এসেছে। দক্ষিণ চিন সাগরের ওই এলাকায় আকাশসীমা লঙ্ঘনের অনুমতি নেই চিনের। যদিও অবৈধ অনুপ্রবেশ বারে বারেই ঘটে। কিন্তু নীতি ভেঙে একেবারে মার্কিন যুদ্ধবিমান থেকে মাত্র ১০ ফুট ব্যবধানে চিনা ফাইটার জেটের চলে আসাকে মোটেও ভাল চোখে দেখছে না পেন্টাগন।

মার্কিন ইন্দো-প্যাসিফিক কমান্ডের তরফে এক্স-হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করা হয়েছে। তাতে দেখা গেছে, চিনের জে-১১ যুদ্ধবিমান একেবারে মার্কিন যুদ্ধবিমানের কাছ ঘেঁষে বেরিয়ে গেল। আতর্কিতে হামলার লক্ষ্য ছিল কি তাদের? মার্কিন বি-৫২ যুদ্ধবিমানের পাইলট জানিয়েছেন, রেডারে চিনা যুদ্ধবিমানকে দেখেই তারা প্রস্তুতি নিয়ে রাখেন। কোনওরকম বিরূপ পরিস্থিতি তৈরি হলে পাল্টা জবাব দিত মার্কিন যুদ্ধবিমানও।

এই ঘটনা প্রথম নয়। গত বছরও মার্কিন সামরিক বাহিনীর একটি যুদ্ধবিমানের খুব কাছাকাছি এসে পড়েছিল একটি চিনা ফাইটার জেট। মুখোমুখি সংঘর্ষ হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছিল। মার্কিন পাইলট কৌশলে সংঘর্ষ এড়িয়ে যান। এবারের ঘটনাও অনেকটা তেমনই।

মার্কিন ইন্দো-প্যাসিফিক কমান্ড জানাচ্ছে, চিনা যুদ্ধবিমানটি বিপজ্জনকভাবে উড়ে এসেছিল। মার্কিন বিমানটি আইন মেনেই দক্ষিণ চিন সাগরের উপর আন্তর্জাতিক আকাশসীমার মধ্যে রাতের বেলা রুটিন টহল দিচ্ছিল। কিন্তু, আচমকা চিনা বিমানটি একেবারে কাছে এসে পড়ে। ভারত-প্রশান্ত মহাসাগরীয় এলাকায় আকাশসীমায় নজরদারি চালায় মার্কিন ইন্দো-প্যাসিফিক জয়েন্ট ফোর্স। আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে কেউ অবৈধভাবে আকাশসীমায় ঢুকে পড়ছে কিনা সেদিকে সতর্ক নজর রাখে মার্কিন বায়ুসেনা। যদিও বেজিং দাবি করেছে, কোনওরকম অভিসন্ধি তাদের ছিল না। রুটিন মহড়া দিতে গিয়েই বিমানটি ওই এলাকায় ঢুকে পড়ে এবং বেরিয়েও যায়।

দক্ষিণ চিন সাগর সম্পূর্ণভাবে তাদের বলে দাবি করে চিন। দক্ষিণ চিন সাগরে মার্কিন সামরিক উপস্থিতি নিয়ে বারবারই ক্ষোভ প্রকাশ করেছে বেজিং। মার্কিন রণতরী ও যুদ্ধবিমানগুলি যাতে ওই এলাকা থেকে চলে যায়, একাধিকবার সেই দাবি জানিয়েছে তারা। তবে সেই দাবি উপেক্ষা করে মার্কিন যুক্তরাষ্ট্র বলেছে, দক্ষিণ চিন সাগরের স্বতন্ত্রতা রক্ষার পূর্ণ অধিকার আছে তাদের। পশ্চিম প্রশান্ত মহাসাগরের প্রান্তে দক্ষিণ চিন সাগরে নিজেদের আধিপত্য বিস্তার করতে মরিয়া চিন। সেখানে দেখা যাচ্ছে প্রবালপ্রাচীরে ঘেরা ছোট্ট পাথুরে দ্বীপের এলাকা কৃত্রিম ভাবে বাড়িয়ে সেটিকে সামরিক ঘাঁটি বানানোর উপযোগী করে তোলা হচ্ছে। কিছুদিন আগেই আমেরিকা দাবি করেছিল যে পশ্চিম প্রশান্ত মহাসাগরে চিনের দৌরাত্ম্য বাড়ছে। তাদের রিপোর্টে বলা হয়েছে, গত দু’বছরে প্রশান্ত মহাসাগরের উপর চিনের যুদ্ধবিমানের আনাগোনা বেড়েছে। যখন তখন চিনা ফাইটার জেট আন্তর্জাতিক আইন ভেঙে দক্ষিণ চিন সাগরের আকাশসীমায় ঢুকে পড়ছে।


```