Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

শ্রীলঙ্কায় দর্শকদের ভিড়ের মধ্যে ছুটে এল রেসিং কার! মৃত ৭, আহত অন্তত ২১, দেখুন ভয়ংকর ভিডিও

মোটর রেস দেখতে গিয়ে গাড়ির ধাক্কায় একের পর এক দর্শকের মৃত্যু হয়েছে।

শ্রীলঙ্কায় দর্শকদের ভিড়ের মধ্যে ছুটে এল রেসিং কার! মৃত ৭, আহত অন্তত ২১, দেখুন ভয়ংকর ভিডিও

শেষ আপডেট: 22 April 2024 11:24

দ্য ওয়াল ব্যুরো: শ্রীলঙ্কায় রেসের মাঠে মর্মান্তিক দুর্ঘটনা। মোটর রেস দেখতে গিয়ে গাড়ির ধাক্কায় একের পর এক দর্শকের মৃত্যু হয়েছে। এখনও পর্যন্ত সাত জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহত হয়েছেন কমপক্ষে ২১ জন। আহতদের উদ্ধার করে হাসপাতালে চিকিৎসাধীন। 

ঘটনাটি ঘটেছে শ্রীলঙ্কার রাজধানী কলম্বো থেকে ১৮০ কিলোমিটার দূরে সেনার অধীনে থাকা ফক্স হিল সার্কিটে। পুলিশ জানিয়েছে, মোটর রেসের মাঠে এক চালক ভিড়ের মধ্যে তীব্র গতিতে গাড়ি চালিয়ে দেয়। তাতেই এই দুর্ঘটনা। এলাকাটি শ্রীলঙ্কার সেনাবাহিনীর নিয়ন্ত্রণে থাকে। সেনাবাহিনীর তরফেই গাড়ির প্রতিযোগিতাটি আয়োজন করা হয়েছিল। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ওই দুর্ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে। 

ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, ট্র্যাকের উপর উলটে পড়ে রয়েছে একটি গাড়ি। কয়েকজন ছুটে যাচ্ছেন সেই গাড়ির দিকে। এর পর এক ব্যক্তি হলুদ পতাকা উড়িয়ে অন্যান্য গাড়ি চালকদের গতি কমানোর সংকেত দিচ্ছেন। উল্টোদিকে ছিল দর্শকদের ভিড়। কিন্তু প্রচণ্ড গতিতে আসা গাড়ি সে নির্দেশ মানার সুযোগ পায়নি। ঠিক সেই সময় লাল রঙের একটি গাড়ি সোজা ছুটে আসে দর্শকদের দিকে। এরপরই প্রচুর মানুষের আর্তনাদ শোনা যায়। দর্শকাসন থেকেই কোনও এক সুরক্ষিত দর্শক দৃশ্যটি ক্যামেরাবন্দি করেছেন।

শ্রীলঙ্কার সেনা সূত্রের খবর, ঘটনাস্থল থেকে মোট ২৭ জনকে গুরুতর আহত অবস্থায় দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। তাঁদের মধ্যে ৭ জনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার কিছুক্ষণের মধ্যে শ্রীলঙ্কার সেনাপ্রধান ভিকুম লিয়াঙ্গে জানান, মোটর স্পোর্টসকে জনপ্রিয় করতে বিনামূল্যে দর্শকদের ফক্স হিল সার্কিটে প্রবেশ করতে দেওয়া হয়েছিল। উল্লেখ্য, করোনা মহামারি ও শ্রীলঙ্কার অর্থনৈতিক সংকটের কারণে গত ৫ বছরে প্রথম এই ধরনের প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। স্থানীয় প্রশাসন জানিয়েছে, প্রায় ১০ হাজার দর্শক এসেছিলেন। সেখানেই এমন ভয়াবহ দুর্ঘটনা ঘটে যায়।


```