Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কানাডার নতুন প্রধানমন্ত্রী মার্ক কার্নি, জানুয়ারিতেই পদত্যাগের কথা জানিয়েছিলেন ট্রুডো

৯ বছর পরে নতুন প্রধানমন্ত্রী পাচ্ছে কানাডা।

কানাডার নতুন প্রধানমন্ত্রী মার্ক কার্নি, জানুয়ারিতেই পদত্যাগের কথা জানিয়েছিলেন ট্রুডো

মার্ক কার্নি।

শেষ আপডেট: 10 March 2025 07:41

দ্য ওয়াল ব্যুরো: কানাডার নতুন প্রধানমন্ত্রী হলেন মার্ক কার্নি (Canada's Liberal Party , Mark Carney)। প্রধানমন্ত্রী পদের লড়াইয়ে প্রাক্তন অর্থমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ডকে ৮৬ শতাংশ ভোটে হারিয়ে দিয়েছেন লিবেরাল পার্টির নেতা ট্রুডো।

ফলে ৯ বছর পরে নতুন প্রধানমন্ত্রী পাচ্ছে কানাডা। এতদিন এই পদে ছিলেন জাস্টিন ট্রুডো (Justin Trudeau)। তাঁর আমলে ভারতের সঙ্গে কানাডার কূটনৈতিক বিবাদ চরমে পৌঁছেছিল। নতুন প্রধানমন্ত্রী আসার পর পরিস্থিতির বদল হয় কিনা এখন সেটাই দেখার।

প্রধানমন্ত্রী পদ পদ ছাড়ার পর আবেগঘন কণ্ঠে দেশবাসীর উদ্দেশ্যে ট্রুডো বলেন, “আমায় ভুল বুঝবেন না, আমি বিগত ৯ বছরে যা করেছি, সবটাই দেশের জন্য।”

প্রসঙ্গত গত এক বছর ধরে ট্রুডোর জনপ্রিয়তা তলানিতে এসে ঠেকেছিল। ফলে তাঁর দল লিবেরাল পার্টির অন্দর থেকেও ইস্তফার দাবি জোরাল হয়ে ওঠে। পরিস্থিতির চাপে কত জানুয়ারিতে ট্রুডো বাধ্য হয়ে জানান তিনি প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দেবেন।

এরপরই নতুন প্রধানমন্ত্রী ঠিক করার জন্য নির্বাচনের আয়োজন করেছিল লিবেরাল পার্টি। সেখানে বিপুল ভোটে প্রতিপক্ষকে পরাজিত করে জয়ী হলেন ৫৯ বছর বয়েসি মার্ক কার্নি।


```