Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের শুভেচ্ছাতেও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?

খলিস্তানি জঙ্গি নিজ্জর খুনে সন্দেহভাজন ৩ ভারতীয় গ্রেফতার কানাডায়

২০২৩ সালের ১৮ জুন সুরে-তে একটি গুরুদ্বারের বাইরে নিজ্জরকে গুলি করে খুন করা হয়

খলিস্তানি জঙ্গি নিজ্জর খুনে সন্দেহভাজন ৩ ভারতীয় গ্রেফতার কানাডায়

খলিস্তানি জঙ্গি নিজ্জর খুনে গ্রেফতার হওয়া তিন ভারতীয়।

শেষ আপডেট: 4 May 2024 10:34

দ্য ওয়াল ব্যুরো: খলিস্তানি জঙ্গি হরদীপ সিং নিজ্জর খুনে জড়িত সন্দেহে তিন ভারতীয়কে গ্রেফতার করেছে কানাডা সরকার। কানাডা পুলিশের অভিযোগ, সেদেশের বুকে নিজ্জর খুনে এই তিনজন জড়িত ছিল।

কানাডায় ঘাঁটি গেড়ে থাকা মোস্ট ওয়ান্টেড খলিস্তানি জঙ্গি নিজ্জর গতবছর খুন হয়। তারপর থেকে এই খুনকে কেন্দ্র করে ভারত ও কানাডা কূটনৈতিক সম্পর্কের অবনতি ঘটে। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো অভিযোগ তোলেন, এই খুনের পিছনে ভারতীয় গুপ্তচর সংস্থার হাত আছে। তারাই হিট স্কোয়াড তৈরি করে। যদিও নয়াদিল্লি সেই দাবিকে অবাস্তব বলে উড়িয়ে দেয়। ট্রুডোর অভিযোগকে উদ্দেশ্যপ্রণোদিত বলে মন্তব্য করেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।

কানাডা পুলিশ নিজ্জর খুনে ভারতীয় হিট স্কোয়াডের সদস্য বলে যাঁদের গ্রেফতার করেছে, তাঁদের নাম হল, ২২ বছরের করণ ব্রার, ২২ বছরের কমলপ্রিত সিং এবং করণপ্রিত সিংয়ের বয়স ২৮ বছর। আলবার্টায় কানাডার অস্থায়ী বাসিন্দা হিসেবে তাঁরা তিন থেকে পাঁচবছর সেদেশে ছিলেন।

স্থানীয় পুলিশ সুপার মনদীপ মুকার এই খুনের ঘটনার তদন্ত করছেন। তিনি এই তিনজনের নাম ও ছবি প্রকাশ করেন। পুলিশ জানিয়েছে, তাঁদের বিরুদ্ধে ফার্স্ট ডিগ্রি খুনের মামলা ছাড়াও খুনের চক্রান্তের অভিযোগ আনা হয়েছে।

পুলিশ জানিয়েছে, এই তিনজন কেউ আগে থেকে কাউকে চিনতেন না। এঁদের সঙ্গে ভারত সরকারের কোনও যোগাযোগ ছিল কিনা তা খতিয়ে দেখা চলছে। রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশের এক কর্তা জানান, নিজ্জর খুনের সব সম্ভাবনার কথা মাথায় রেখে তদন্ত চলছে।

কানাডার নাগরিক নিজ্জরের বিরুদ্ধে ভারতের মাটিতে অসংখ্য জঙ্গি কার্যকলাপের অভিযোগ ছিল। ২০২৩ সালের ১৮ জুন সুরে-তে একটি গুরুদ্বারের বাইরে নিজ্জরকে গুলি করে খুন করা হয়। এরপর ট্রুডো কানাডার পার্লামেন্টে বলেন, এই কাজে যে ভারত যুক্ত তার প্রমাণ আছে। ফের নতুন করে এই সপ্তাহের গোড়ার দিকে খালসা দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণের সময়ই খলিস্তান জিন্দাবাদ বলে স্লোগান ওঠে। এর প্রতিবাদে নয়াদিল্লিস্থিত কানাডার ডেপুটি হাই কমিশনারকে তলব করে বিদেশমন্ত্রক।


```