ইসমাইল হানিয়ে
শেষ আপডেট: 29 December 2024 21:23
দ্য ওয়াল ব্যুরো: গত জুলাই মাসে হামাস নেতা ইসমাইল হানিয়েকে ইরানে ঢুকে খুন করে ইজরায়েল। ঘটনার পর পাঁচ মাস কাটতে চললেও বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না। প্রতিদিনই একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। এবার এক সংবাদমাধ্যমের দাবি, ইজরায়েলের সমস্ত ছক বানচাল করে দিয়েছিল একটি ভাঙা এসি ইউনিট।
সংবাদ সংস্থার দাবি, হানিয়ের ঘরে একটি আইইডি বিস্ফোরণের প্ল্যান সাজিয়েছিল। তবে নির্ধারিত বিস্ফোরণের আগে এসিটি আচমকাই ফেটে যায়।
ইজরায়েল সেনারা আশঙ্কা করেছিল হানিয়েকে অন্য ঘরে স্থানান্তরিত করা হতে পারে। কিন্তু তা হয়নি। পরে ওই ঘরের এসি ইউনিট ঠিক করে ফিরিয়ে আনা হয় তাঁকে। সেনার আরও দাবি, এক বছর আগে হামাস দেশে যে হামলা চালিয়েছিল তার অন্যতম প্রধান নেতা ছিল এই সিনওয়ার। হামলার 'আর্কিটেক্ট' বলা যেতে পারে।
জানা গেছে, মে মাসে ইরানের প্রাক্তন প্রেসিডেন্ট ইব্রাইম রাইসির শেষকৃত্যে যখন যোগ দিতে গেছিলেন হানিয়ে তখনই তাঁকে মারার ছক কষে ইজরায়েল। কিন্তু একাধিক কারণে সেই পরিকল্পনা বানচাল হয়ে যায়।
ইজরায়েল-প্যালেস্টাইন সংঘাত শুরু হওয়ার পর লাগাতার হামলা চালিয়ে গাজা প্রদেশ কার্যত ধ্বংস করে দেয় ইজরায়েল। এই হামলার বিরোধিতা করে হামাসের পাশে দাঁড়ায় লেবাননের হিজবুল্লা গোষ্ঠী। তারপর থেকেই ইজরায়েল বাহিনী হামলার মুখ ঘুরিয়ে দিয়েছে লেবাননের দিকে। সেই সংঘাত এখন চলছে।