Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বরিস জনসনের অবস্থা আশঙ্কাজনক, তীব্র শ্বাসকষ্ট! করোনা আক্রান্ত ব্রিটিশ প্রধানমন্ত্রীকে দেওয়া হতে পারে লাইফ সাপোর্ট

দ্য ওয়াল ব্যুরো: দ্রুত খারাপ হচ্ছে করোনায় আক্রান্ত ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসনের শারীরিক অবস্থা৷ হাসপাতাল সূত্রের খবর, শ্বাসকষ্ট ক্রমেই বাড়ছে ৫৫ বছরের এই রাষ্ট্রনেতার। এবার ভেন্টিলেটর সাপোর্ট দেওয়ার প্রয়োজন হতে পারে। তাঁর অবস্থা আশঙ্

বরিস জনসনের অবস্থা আশঙ্কাজনক, তীব্র শ্বাসকষ্ট! করোনা আক্রান্ত ব্রিটিশ প্রধানমন্ত্রীকে দেওয়া হতে পারে লাইফ সাপোর্ট

শেষ আপডেট: 7 April 2020 05:58

দ্য ওয়াল ব্যুরো: দ্রুত খারাপ হচ্ছে করোনায় আক্রান্ত ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসনের শারীরিক অবস্থা৷ হাসপাতাল সূত্রের খবর, শ্বাসকষ্ট ক্রমেই বাড়ছে ৫৫ বছরের এই রাষ্ট্রনেতার। এবার ভেন্টিলেটর সাপোর্ট দেওয়ার প্রয়োজন হতে পারে। তাঁর অবস্থা আশঙ্কাজনক। উপসর্গ তীব্র হওয়ায় সোমবারই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। রাতে হাসপাতাল সূত্রে জানা যায়, ব্রিটিশ প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থা নিয়ে চিকিৎসকদের উদ্বেগ বেড়েছে। তাই তাঁকে আইসিইউ-তে স্থানান্তরিত করা হয়েছে। কিন্তু পরিস্থিতির ক্রমে খারাপ হওয়া চিন্তা আরও বাড়াচ্ছে। দিন সাতেক আগে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন নিজেই এক ভিডিও বার্তায় জানিয়েছিলেন যে তাঁর শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। যদিও তখনও পর্যন্ত উপসর্গ ছিল মৃদু। তারপর থেকে বাড়িতেই আইসোলেশনে ছিলেন তিনি। কিন্তু রবিবার হাসপাতালে ভর্তি করাতে হয় তাঁকে।
ব্রিটিশ প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ১০ নম্বর ডাউনিং স্ট্রিটের এক মুখপাত্র জানিয়েছেন, “রবিবার থেকে লন্ডনের সেন্ট থমাস হাসপাতালে ভর্তি রয়েছেন প্রধানমন্ত্রী। কারণ, শরীরে ভালরকম উপসর্গ ছিল। কিন্তু আজ দুপুরের পর থেকে তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়েছে। সেই কারণে তাঁকে হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে রাখা হয়েছে।” আক্রান্ত অবস্থাতেও গত বৃহস্পতিবার তাঁকে তাঁর ১০ নম্বর ডাউনিং স্ট্রিটের বাসভবন থেকে এনএইচএস-এর এর স্বাস্থ্যকর্মীদের প্রশংসা করতে দেখা যায় এক ভিডিওতে। তার পর শুক্রবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে করোনা নিয়ে এক সরকারি বৈঠকেও দেখা যায় তাঁকে। শুক্রবারই এক টুইটার ভিডিওতে ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন করোনার যে সব লক্ষণ সাধারণত দেখা যায়, সেগুলি তাঁর অল্প পরিমাণে আছে। কিন্তু রবিবারেও তাঁর জ্বর না কমায় জনসনকে লন্ডনের এক হাসপাতালে ভর্তি করানো হয়। প্রধানমন্ত্রী জনসনের প্রেমিকা ক্যারি সেমন্ডস এখন সন্তানসম্ভবা। তিনিও করোনার অল্পস্বল্প লক্ষণ নিয়ে গত কয়েক দিন বাড়িতেই শয্যাশায়ী ছিলেন বলে টুইট করে জানিয়েছেন। কিন্তু তাঁর কোনও করোনা পরীক্ষা করা হয়নি। মঙ্গলবার ব্রিটেনে করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে চিহ্নিত হয়েছে ৫১ হাজার ৬০৮ জন। তার মধ্যে মারা গেছেন ৫৩৭৩ জন। চিকিৎসাধীন ৪৬ হাজার ১০০ জনের মধ্যে গুরুতর অবস্থায় আছেন ১৫৫৯ জন।

```