Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ঠিক যেন চাঁদের পাহাড়! আমাজনের জঙ্গলে পোকা-মাকড়, প্রস্রাব খেয়ে ৩১ দিন কাটালেন বলিভিয়ার শিকারী

দ্য ওয়াল ব্যুরো: আমাজনের (amazon) ঘন জঙ্গলে প্রায় আদিম মানুষের মতো চেহারার একজন মানুষ। হাতের সামনে পোকা-মাকড় পেলেই পেটে চালান করছেন। তেষ্টা পেলে নিজের প্রস্রাব পান করছেন দায়ে পড়ে। ঠিক যেন চাঁদের পাহাড়ের দৃশ্য, তাই না! অথচ সিনেমা নয়,

ঠিক যেন চাঁদের পাহাড়! আমাজনের জঙ্গলে পোকা-মাকড়, প্রস্রাব খেয়ে ৩১ দিন কাটালেন বলিভিয়ার শিকারী

শেষ আপডেট: 2 March 2023 07:10

দ্য ওয়াল ব্যুরো: আমাজনের (amazon) ঘন জঙ্গলে প্রায় আদিম মানুষের মতো চেহারার একজন মানুষ। হাতের সামনে পোকা-মাকড় পেলেই পেটে চালান করছেন। তেষ্টা পেলে নিজের প্রস্রাব পান করছেন দায়ে পড়ে। ঠিক যেন চাঁদের পাহাড়ের দৃশ্য, তাই না! অথচ সিনেমা নয়, বাস্তবেই ঘটেছে এমন কাণ্ড। বলিভিয়ায় (Bolivian hunter) জোনাথন অ্যাকোস্টা নামে এক ব্যক্তি জঙ্গলে হারিয়ে গিয়েছিলেন শঙ্করের মতোই। তাঁর সঙ্গেই ঘটেছে এমন রোমহর্ষক ঘটনা। প্রায় মাসখানেক পরে পরিবারকে ফিরে পেলেও, এখনও পুরোপুরি স্বাভাবিক জীবনে ফিরতে পারেননি তিনি।

কীভাবে ঘন জঙ্গলে হারিয়ে গেলেন জোনাথন?

জানা গেছে, জানুয়ারির শুরুর দিকে চার বন্ধুর সঙ্গে আমাজনের জঙ্গলে বেড়াতে গিয়েছিলেন জোনাথন। সেখানেই ঘুরছিলেন, শিকার করছিলেন। বন্ধুরা জানিয়েছেন, ২৫ জানুয়ারি আচমকা জোনাথন বিচ্ছিন্ন হয়ে যান তাঁদের থেকে। এর পরেই শুরু হয় তাঁর আসল যুদ্ধ। প্রায় চল্লিশ কিলোমিটার হেঁটেও লোকালয়ের সন্ধান পাননি জোনাথন, খুঁজে পাননি বন্ধুদেরও।

অগত্যা ওই ঘন অরণ্যে শুরু হয় তাঁর বেঁচে থাকার অসম সংগ্রাম। প্রতিদিন কঠিন থেকে আরও কঠিনতর হতে থাকে এই সংগ্রাম। খাবারের অভাবে সেই ঘন জঙ্গলে প্রথমে ফলমূল খেলেও ক্রমশ সেই তালিকাও ছোট হতে থাকে। কিন্তু তবুও হাল ছাড়েননি জোনাথন।

এখানেই শেষ নয়, এর পরে জংলি জানোয়ারের আক্রমণের মুখেও পড়েন জোনাথন। সেখান থেকে যেভাবে তিনি নিজেকে বাঁচান, তা রীতিমতো হার মানাবে হাড় হিম করা অ্যাডভেঞ্চারের গল্পকেও! এদিকে জোনাথনের খোঁজে উদ্বিগ্ন পরিবারের কাছে খবর পেয়ে তল্লাশি শুরু করে প্রশাসনও। তার পরেও প্রায় একমাস কাটার পরে তাঁর সন্ধান পান উদ্ধারকারীরা। কিন্তু তখন তাঁকে দেখে চেনাই দায়। উদ্ধারকারীরা তো বুঝতেই পারছিলেন না, এই সেই জোনাথন!

শেষমেশ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় জোনাথনকে। ডিহাইড্রেশন এবং নানারকম সংক্রমণে আক্রান্ত তখন তিনি। তবু, সব ভাল যার শেষ ভাল তার। তাই অ্যাকোস্টা পরিবার স্বস্তির নিশ্বাস ফেলেছে তাদের ঘরের ছেলেকে ফিরে পেয়ে।


```