Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মৃত বেড়ে ৪৯, তার মধ্যে ৪২ জনই ভারতীয়! কুয়েত থেকে মৃতদেহ ফেরাতে বিশেষ বিমানের ব্যবস্থা

নিহতদের পরিচয় নিশ্চিত করতে ডিএনএ টেস্টের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মৃত বেড়ে ৪৯, তার মধ্যে ৪২ জনই ভারতীয়! কুয়েত থেকে মৃতদেহ ফেরাতে বিশেষ বিমানের ব্যবস্থা

কুয়েতের বহুতলে অগ্নিকাণ্ড

শেষ আপডেট: 13 June 2024 12:53

দ্য ওয়াল ব্যুরো: কুয়েতের অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতের সংখ্যা বাড়ছে। শেষ পাওয়া তথ্য অনুযায়ী, ৪৮ জনের মৃত্যু হয়েছে এবং তাদের মধ্যে ৪২ জনই ভারতীয়। বেশিরভাগ দেহই এমনভাবে পুড়েছে যে তাদের শনাক্ত করাই যাচ্ছে না। এই অবস্থায় নিহতদের পরিচয় নিশ্চিত করতে ডিএনএ টেস্টের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি, ভারতীয়দের দেহ ফিরিয়ে আনার জন্য বায়ুসেনার একটি বিমানও প্রস্তুত রাখা হয়েছে। 

বুধবার রাতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কুয়েতের পরিস্থিতির ওপর নজর রাখতে উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন। এরপরই সদ্য দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় বিদেশ প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং কুয়েতে পৌঁছে গেছেন। প্রথমে পোড়া দেহগুলি ডিএনএ টেস্টের মাধ্যমে শনাক্ত করার ব্যবস্থা করা হবে। তারপর বায়ুসেনার বিমানে করে তা দেশে ফিরিয়ে আনা হবে। 

বুধবার কুয়েতের আহমেদি গভর্নরেটের মাঙ্গাফ ব্লকের একটি ৬ তলা বাড়িতে আগুন লাগে। কুয়েতের উপপ্রধানমন্ত্রী ফাহাদ ইউসুফ আল সাবাহ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং তদন্তের নির্দেশ দেন। বাড়ির মালিকের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন তিনি। স্থানীয় সূত্রে জানা গেছে, যে বহুতলে আগুন লেগেছে তাতে অন্তত ২০০ জন ছিল। তবে কী কারণে আগুন লেগেছে তা এখনও স্পষ্ট হয়নি। প্রাথমিক সূত্রে জানা গেছিল, গ্যাস লিক করে এই অগ্নিকাণ্ড হয়েছে। 

পুলিশ জানিয়েছে, ঘরের কাজের লোকদের আস্তানা ছিল এই বাড়িটি। সেখানে বহু গৃহস্থ কর্মী থাকতেন। অনেকের মৃত্যু হয়েছে ধোঁয়ায় দমবন্ধ হয়ে। মৃতদের মধ্যে ভারত ছাড়াও মিশর, পাকিস্তান, নেপালের বাসিন্দা আছেন। ভারতীয়দের মধ্যে অধিকাংশ কেরল, তামিলনাড়ুর বাসিন্দা। মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। 


```